Wednesday, June 17, 2026

‘এক সময়ে মনে হয়েছিলো পা কেটে বাদ দিতে হবে’, গাড়ি দুর্ঘটনা নিয়ে ফের একবার মুখ খুললেন পন্ত

Date:

Share post:

গাড়ি দুর্ঘটনার পর কেটে গিয়েছে একবছর। আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। শুরু করেছেন অনুশীলনও। তবুও সেই ভয়াভয় রাতের কথা ভুলতে পারছেন না ঋষভ পন্ত। এক সাক্ষাৎকারে তিনি জানান, ক্রিকেট খেলা তো দূর, ভয় পেয়েছিলেন যে ডান পা কেটে বাদ না দিতে হয়। সেই ভয়েই রাতের ঘুম উড়ে গিয়েছিল বলে জানান পন্ত।

এই নিয়ে এক অনুষ্ঠানে পন্থ বলেন, “যদি স্নায়ুতে কোনও ক্ষতি হত তা হলে পা কেটে বাদ দেওয়ার একটা সম্ভাবনা থাকত। সেই কথা ভেবেই আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি একটা এসইউভি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু দুর্ঘটনার পর সেটাকে একটা সেডান মনে হচ্ছিল।“

এরপর পন্থ জানিয়েছেন, তাঁর ডান পা ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছিল। সেই মুহূর্তে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। এই নিয়ে পন্ত বলেন, “আশেপাশে কাউকে দেখতে পেয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তিনি আমার পাটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে পারেন কি না। ওঁর সাহায্যে পা ঠিক করেছিলাম।” পন্ত আরও বলেন, “আমি চিকিৎসককে জিজ্ঞাসা করেছিলাম কত দিনের মধ্যে সুস্থ হতে হতে পারি। উনি ১৬ থেকে ১৮ মাসের কথা বলেছিলেন। আমি ওঁকে বলেছিলাম তার ছ’মাস আগেই সুস্থ হয়ে যাব।”

আরও পড়ুন-Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...