Tuesday, June 16, 2026

শুক্রেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি! কবে বদলাবে পরিস্থিতি? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

রাজ্য থেকে অনেক আগেই হাত তুলে নিয়েছে শীত (Winter)। আর এর পিছনে সবচেয়ে বড় ভিলেন আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনা। ফেব্রুয়ারির (February) প্রথম সপ্তাহেই ফের বৃষ্টির (Rain) পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের (Alipore Weather Office)। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও। সেখানকার সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বৃষ্টির কথা শোনালেও আলিপুর শুক্রবার সাফ জানিয়েছে, আগামী শনিবার থেকেই রাজ্যের সর্বত্র পরিচ্ছন্ন আকাশ দেখা যাবে। মেঘ সরে গিয়ে দেখা মিলবে রোদেরও।

ইতিমধ্যে বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগের তুলনায় প্রায় দুই ডিগ্রি কমেছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি। এদিন হাওয়া অফিস জানিয়েছে গত মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারের মতো শুক্রবারও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে।

তবে এদিন আবহাওয়া দফতরের তরফে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডা পড়ার আর ইঙ্গিত নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে শুধু কলকাতাতেই তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে।

 

 

 

Related articles

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...

বেআইনি নির্মাণ? অভিষেকের কালীঘাটের বাড়িতে মাপজোক পুরসভার

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে যখন ভবানী ভবনে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee),...