Tuesday, June 16, 2026

কড়া নিরাপত্তায় শুরু মাধ্যমিক! পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেকেরও

Date:

Share post:

শুক্রবার থেকে শুরু চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। এদিন বাংলা তথা প্রথম ভাষার পরীক্ষা। সকাল হতেই জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে বিভিন্ন স্কুলের সামনে পড়ুয়াদের লম্বা লাইন চোখে পড়ে। তবে সকাল ৯ টা ৪৫ মিনিটের মধ্যে এদিন মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ মেনে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করেন। আর প্রথম দিনে যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে তা দেখভাল করতে শহরের পাশাপাশি রাজ্যের সমস্ত পরীক্ষাকেন্দ্রে (Exam Hall) কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ (Police)। সকাল ১০ টা থেকে এদিন শুরু হয়েছে পরীক্ষা, শেষ হবে দুপুর ১ টায়। প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় দেওয়া হয়। এদিন সকাল থেকেই কলকাতার একাধিক স্কুলে অভিভাবকদের সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যান পরীক্ষার্থীরা। এদিকে শুক্রবার সকালে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পাশাপাশি দক্ষিণ কলকাতার এক পরীক্ষাকেন্দ্রে হাজির হন কলকাতার পুলিশ কমিশনার (CP) বিনীত গোয়েল (vineet Goyal)। স্কুলগুলিতে যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পৌঁছতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিন স্কুলগুলির নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন পুলিশ কমিশনার। তিনি বলেন, পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এসেছিলাম। এদিন পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল তুলে দেন তিনি।

 

তবে এদিন পরীক্ষা উপলক্ষ্যে ভোরবেলা থেকেই চালু হয়ে যায় সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা। সূত্রের খবর, এদিন বাসে কোনও ভাড়া নেওয়া হচ্ছে না মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে। সরকারি বাসের ক্ষেত্রে আগেই এই ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। এবার বেসরকারি বাস সংগঠনও বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থা করল। কথা জানিয়ে দিল। এদিকে হলে গিয়ে পরীক্ষার্থীরা যাতে কোনও অসুবিধায় না পড়েন তার জন্য জেলায় জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। হেল্পলাইন নম্বরগুলি হল ০৩৩-২৩৫৯২২৭৭ এবং ০৩৩-২৩৫৯২২৭৮। তবে অন্যান্য বারের চেয়ে পরীক্ষার সময় এবার অনেকটা এগিয়ে আনা হয়েছে। পরীক্ষার কারণে অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি বাস চলছে। কলকাতা শহরের পাশাপাশি জেলায় জেলায় ছবিটা একই রকম।

 

তবে পরীক্ষার সময় এগিয়ে আসায় সকাল সকাল পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কিছুটা সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের। কারণ, অনেকেই দূরদূরান্ত থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছচ্ছেন। অন্যদিকে, শুক্রবার ভোর থেকেই ঘন কুয়াশা জেলায় জেলায়। আর তার জেরেই সমস্যার মুখে পড়তে হয় পরীক্ষার্থীদের। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। এদিকে শুধু সরকারি বা বেসরকারি বাসই নয়, কলকাতা ও আশপাশের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে চালানো হচ্ছে বিশেষ মেট্রোও। এদিন সকাল ৮ টা ২০ মিনিট থেকে সকাল ৯ টার মধ্যে ৪টি বিশেষ মেট্রো চালানো হয়। এছাড়া দুপুর ১ টা থেকে দুপুর ২ টো-র মধ্যে ফের ৪টি বিশেষ মেট্রো চালানো হবে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। পরীক্ষাকেন্দ্র থেকে বাড়ি পৌঁছতে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, তাই এমন ব্যবস্থা।

 

 

 

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...