Tuesday, June 16, 2026

নরেন্দ্রপুরের স্কুলে শিক্ষক নিগ্রহের ঘটনায় পুলিশের জালে আরও ৪

Date:

Share post:

দোষীদের কোনওভাবেই রেয়াত নয়! নরেন্দ্রপুরের (Narendrapur) স্কুলে শিক্ষক (Teacher) নিগ্রহের ঘটনায় আরও চার জনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। প্রবীর সর্দার ওরফে ছোটন ও তাঁর সঙ্গী অসীম ঈশ্বরকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার (Arrest) করা হয়। পুলিশের দাবি, শিক্ষক নিগ্রহের ঘটনার যে ভিডিয়ো ভাইরাল হয়েছিল, তাতে ওই দু’জনকে দেখা গিয়েছিল। পুলিশ সূত্রে খবর, এই দু’জনের বাড়ি বিষ্ণুপুর থানা এলাকায়। এদিকে এফআইআরে (FIR) নাম থাকা পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু এবং ম্যানেজিং কমিটির সদস্য মনিজুর রহমান মণ্ডলকে শুক্রবার ভোরে গ্রেফতার করে পুলিশ। নরেন্দ্রপুরের ঘটনায় এই নিয়ে এখনও পর্যন্ত মোট আট জনকে গ্রেফতার করল পুলিশ। তবে এফআইআরে নাম থাকলেও স্কুলের প্রধানশিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ ও আকবর আলি খান হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও এখনও অধরা। ইতিমধ্যে অভিযুক্ত প্রধান শিক্ষক আলিপুর জেলা আদালতে আগাম জামিনের আবেদনও করেছেন। আগামী ৬ ফেব্রুয়ারি সেই মামলার শুনানি হবে।

 

স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে গত শনিবার অশান্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দির। স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল কয়েক জন বহিরাগতের বিরুদ্ধে। ওই ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে হামলার অভিযোগ তুলে শনিবার রাতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষক-শিক্ষিকারা। এরপরই ৪ জনকে গ্রেফতার করল পুলিশ।

 

 

 

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...