Tuesday, June 16, 2026

বাংলার বকেয়া ফেরানোর দাবি! কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজ থেকেই কলকাতার রাজপথে ধর্না মমতার

Date:

Share post:

লক্ষ্য একটাই। বাংলার খেটে খাওয়া গরীব মানুষদের আটকে রাখা টাকা কেন্দ্রের হাত থেকে নিয়ে আসা। আর সেকারণেই বকেয়া নিয়ে কেন্দ্র-রাজ্য উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই সাতদিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তা শেষ হতে না হতেই এবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এবার সরাসরি ধরনায় বসতে চলেছেন মমতা। শুক্রবার রেড রোডে (Red Road) আম্বেদকর মূর্তির কাছে টানা দু’দিন চলবে ধরনা। এদিকে ধরনার পরেই ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ (One Nation One Election) বৈঠকে যোগ দিতে আগামী ৫ ফেব্রুয়ারি মমতা দিল্লি (Delhi) যেতে পারেন বলে খবর। ওই দিনই ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ বিষয়ক বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। তবে শুক্রবার থেকে মমতার রেড রোডে ধরনার জন্য আগামী ৩দিন সব অবস্থান বন্ধ রাখার নির্দেশ কলকাতা পুলিশের। এই মর্মে ইতিমধ্যেই প্রতিটি সংগঠনের কাছে আলাদা আলাদা করে ই-মেলও পাঠানো হয়েছে ময়দান থানার পুলিশের পক্ষ থেকে।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। মূলত কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে একাধিকবার বাংলার বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বললেও কথা রাখেনি কেন্দ্র। বারবার আশার আলো দেখিয়েও বাংলাকে পিছনে ঠেলে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আগে একশো দিনের কাজ, আবাসে বঞ্চনার অভিযোগে বাংলার মুখ্যমন্ত্রীর ধরনা যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে দিল্লি গিয়ে ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ এর বৈঠকে মমতা যোগ দিলেও এই তত্ত্বে আপত্তি রয়েছে মমতার। আগেই তা  জানিয়েছেন। তবে সেখানে গিয়ে বকেয়া ইস্যুতে সরব হন কিনা এখন সেটাই দেখার। ৮ ফেব্রুয়ারি তাঁর কলকাতা ফেরার কথা।

 

 

 

 

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...