Wednesday, June 24, 2026

চলন্ত কুলিক এক্সপ্রেসে আগুন! আতঙ্কে রেলযাত্রীরা

Date:

Share post:

ফের রেলে আগুন আতঙ্ক! শনিবার সকালে রাধিকাপুর থেকে কলকাতা যাওয়ার পথে কুলিক এক্সপ্রেসে (Kulik Express) আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ডাউন ১৩০৫৪ ট্রেনটি সাড়ে ৯টা নাগাদ খালতিপুর স্টেশন (মালদহ ডিভিশন) ছাড়ার পর আচমকাই চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। তড়িঘড়ি থামানো হয় ট্রেন। ঘটনা জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

রেল সূত্রে জানা যাচ্ছে মালদহ ডিভিশনের (Maldah Division) খালতিপুর চামাগ্রাম স্টেশনের (Chamagram Station) কাছে একটি সাধারণ কোচের ‘ব্রেক বাইন্ডিং’-এ আগুন লেগেছিল। সেখান থেকেই ধোঁয়া ছড়িয়ে পড়ে।সকাল ৯টা ৩১ মিনিট নাগাদ ট্রেনটি দাঁড়িয়ে গেলে নামার জন্য রীতিমতো হুড়ো-হুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। শেষ পাওয়া খবর অনুযায়ী রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করার পর সকাল সোয়া দশটা নাগাদ ফের ট্রেন গন্তব্যের দিকে রওনা দিয়েছে। কোন কথা হতো বা ক্ষয়ক্ষতির খবর নেই। অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসতেই রেলের সুরক্ষা ব্যবস্থা আর পরিষেবার দিকে আঙ্গুল তুলছেন সাধারণ মানুষ।


Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...