Tuesday, June 23, 2026

পর্ষদকে কালিমালি.প্ত করতেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রশ্ন ফাঁ.সের চেষ্টা, অ.ভিযোগ পর্ষদ সভাপতির

Date:

Share post:

বদনাম করতেই বারবার এই প্রশ্ন ফাঁসের চক্রান্ত। আমরা সেটা প্রতিহত করবই। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেরাজ্য সরকার ইংরেজি প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানোর প্রসঙ্গে মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। অপরদিকে, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ও বলেন, বোর্ডকে কালিমালিপ্ত করতেই একটি দল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করছে।

শনিবার পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষা শুরুর ৪৫ মিনিটের মধ্যেই বেরিয়ে যায়। ১১ টা থেকে থেকে সাড়ে এগারোটা মধ্যে প্রশ্ন বেরিয়ে যাওয়ার কথা পর্ষদ জানতে পারে। যা নিয়ে কার্যত ক্ষুব্ধ পর্ষদ। এরপরই এগারো জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে বোর্ড। মালদহের এনায়েতপুর হাই স্কুল, ও গয়েশ্বরী প্যারীভুবন শিক্ষা নিকেতন থেকে ফাঁস হয়েছে বলে জানা যায়। এদের মধ্যে সাত জন ছাত্র গোপালপুর হাইস্কুলে পাঠরত। অপরদিকে, বাকি চারজন ভগবানপুর কেবিএস হাইস্কুলের পরীক্ষার্থী। এরা কিউ আর কোডে লাল কালি দিয়ে কেটে প্রশ্ন ফাঁসের চেষ্টা করেছিল। প্রসঙ্গত, ভগবানপুর কেবিএস হাইস্কুলকে ২৪ জন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন না করানোয় এক লাখ কুড়ি হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এছাড়াও পরীক্ষার হলে ঢোকার আগে ১১ টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

পর্ষদ সভাপতি বলেন, উদ্দেশ্যে প্রণোদিতভাবে বোর্ডকে বিপদে ফেলার জন্য এটা করা হচ্ছে। এটা একটা দল চক্রান্ত করছে। ওই দলের মধ্যে দিয়েই এই কর্মকান্ড হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ছড়িয়ে দেওয়ার কথা একটাই উদ্দেশ্য তাদের যাতে সবার চোখে পর্ষদকে কালিমালিপ্ত করা যায়। আর তার ফাঁকে ওরা নিজেরা ব্যবসা করছে। এদের সকলের কাছ থেকেই ফোন ধরা পড়েছে। তবে সব চক্রান্তকে ব্যর্থ করে আবার পর্ষদ তার পারদর্শিতায় রুখে দিল প্রশ্ন ফাঁসের চক্রান্ত।

আরও পড়ুন- ‘আজ কাল পরশুর গল্প’: শ্রুতিসন্ধ্যায় অন্য ভূমিকায় মঞ্চ মাতালেন দেবাশিস-সত্যম-ত্রিদিবরা

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...