Saturday, April 4, 2026

ভারতরত্নে সম্মানিত হচ্ছেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, ঘোষণা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হতে চলেছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী (Lalkrishna Advani)। শনিবার এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। পদ্ম শিবিরের বর্ষীয়ান নেতাকে ব্যক্তিগতভাবে ফোন করেও ভারতরত্ন পুরস্কার দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী (PM)।

এদিন এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এলকে আডবাণীজিকে ভারতরত্নে সম্মানিত করা হবে। আমি ইতিমধ্যেই তাঁর সঙ্গে কথা বলেছি। তাঁকে অভিনন্দনও জানিয়েছি।দেশের উন্নয়নে ওঁর অবদান অনস্বীকার্য। দেশের সেবায় তৃণমূল স্তর থেকে কাজ করতে শুরু করেছিলেন তিনি। উপপ্রধানমন্ত্রী হিসাবেও দায়িত্ব সামলেছেন। তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী ছিলেন। ওঁর কাজ আমাদের কাছে দৃষ্টান্তস্বরূপ।”


প্রায় তিন দশক আগে দেশে রামমন্দির আন্দোলনের সময় সঙ্ঘ পরিবারের প্রধান উদ্যোক্তা ছিলেন এই বিজেপি নেতা। রামলালার প্রতিষ্ঠার পর তাঁকে সম্মান জানানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও অযোধ্যায় মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি আডবাণী। তাঁর বয়স এখন ৯৭, তাই বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় তিনি অনুপস্থিত ছিলেন। ৩২ বছর আগে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন আডবাণী। ২০২০ সালে তাঁকে এবং অন্যান্য অভিযুক্তকে এই ঘটনায় বেকসুর খালাস ঘোষণা করা হয়। অটলবিহারী বাজপেয়ীর আমলে আডবাণী উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। ওই সরকারেই তিনি কয়লামন্ত্রীও ছিলেন । ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বিজেপির এই প্রবীণ নেতা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...