Monday, April 6, 2026

রেড রোডে ধরনা মঞ্চে গানে গানে ঐক্যের বার্তা তৃণমূল নেত্রীর

Date:

Share post:

বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বিমাতৃ সুলভ আচরণ ও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রেড রোডে (Red Road) ধরনা দিচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার ছিল ধরনার দ্বিতীয় দিন। এদিন ধরনা মঞ্চ থেকে লোকসভার আগে মাস্টার স্ট্রোক দেন তৃণমূল নেত্রী। তিনি ঘোষণা করেন, আগামী ২১ ফেব্রুয়ারি ১০০ দিনের কাজে ২১ লক্ষ বঞ্চিত মানুষকে তাঁদের ন্যায্য মজুরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে রাজ্য সরকার। এরপর আনুষ্ঠানিক ভাবে এদিনের রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সন্ধ্যা ৭টা পর্যন্ত গান বাজনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। বেশিরভাগ গান ছিল দেশাত্মবোধক, প্রতিবাদী ও ঐক্যের।

গান প্রথমদিনও হয়েছে। প্রথমদিন ধরনা মঞ্চে সমবেত সংগীত করতে দেখা গিয়েছিল একদল তৃণমূল ছাত্র-যুবকে। আর এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য শেষের পর শুধু গান চলল-ই না, বরং রীতিমতো গানের “দিদিমণি”র ভূমিকায় দেখা গেল তাঁকে। তিনি শুধরে দিলেন সুর তাল লয়ের ভুল-ত্রুটিও।

ধরনা মঞ্চে উপস্থিত বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন, দোলা সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সোহম প্রমুখ। একের পর এক গান ধরলেন কখনও ইন্দ্রনীল সেন তো কখনও বাবুল সুপ্রিয়। আর সেই গানের সুরে গলা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। গলা মেলালেন দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়, সোহম সহ ছাত্র যুবদের ব্যান্ড ‘জয়ী’। ধরনা মঞ্চে বসে থাকা সবাইকেই গানের সুরে সুর মেলাতে দেখা গেল। আর সবাইকেই মমতা বন্দ্যোপাধ্য়ায়, গলা ছেড়ে গান গাওয়ার পরামর্শ দিলেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...