Saturday, June 27, 2026

পাঁচদিন ধরে নিখোঁজ বালকের হাত পা বাঁধা দেহ উদ্ধার, বিক্ষোভ কামারহাটিতে

Date:

Share post:

উত্তর ২৪ পরগণার কামারহাটিতে পুকুরের ধার থেকে উদ্ধার আট বছরের বালকের হাত-পা বাঁধা, মুখে কাপড় গোঁজা দেহ। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রীয়তার অভিযোগ তুলে বিটি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি পাঁচদিন ধরে নিখোঁজ ছিল ছেলেটি। থানায় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ দ্রুত পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত এই মর্মান্তিক পরিণতি হয় তাঁর।

৩১ জানুয়ারি ইনতাজ হোসেনের (৮) পরিবার খড়দহ থানায় তাঁর মিসিং ডায়েরি করে। সেই থেকে উদ্বিগ্ন হয়ে দিন কাটাচ্ছিল ইনতাজের পরিবার। ইনতাজের বাবা একজন রিক্সাচালক। কোনও মুক্তিপণের জন্য তাঁকে অপহরণ করা হয়নি বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের। এলাকায় কোনও ধরনের অশান্তিতেও জড়িত ছিল না এই পরিবার। কিন্তু যেভাবে হাত-পা বাঁধা এবং মুখে কাপড় গোঁজা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছে, তাতে তাঁর অপহরণ হয়েছিল বলেই দাবি স্থানীয়দের।

শনিবার দেহ উদ্ধারের পর কামারহাটির আলপাইন ডেয়ারি মোড়ে বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। খড়দহ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়েছে মৃত ইনতাজের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...