Friday, April 3, 2026

রোগীর সঙ্গে দুর্ব্যবহার নার্সের! হাসপাতালে ঢুকে ধমক বিধায়ক অসিত মজুমদারের

Date:

Share post:

চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে রোগীর সঙ্গে এক নার্সের দুর্ব্যবহারের অভিযোগ পেয়েই সটান হাসপাতালে বিধায়ক অসিত মজুমদার। রীতিমত হাসপাতাল সুপারের ঘরে চেয়ারে পা তুলে বসে তিনি দাবি করেন, যতক্ষণ না সমস্যার সমাধান হবে ততক্ষণ তিনি নড়বেন না। শেষ পর্যন্ত স্বাস্থ্য দফতরের নির্দেশে অভিযুক্ত নার্সকে অন্য ওয়ার্ডে সরিয়ে দেওয়ার পর হাসপাতাল ছাড়েন বিধায়ক। তাঁর দাবি, কোনও কর্মীর দোষে সরকারের যেন বদনাম না হয়।

চুঁচুড়া হাসপাতালে শুক্রবার পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হন সুমিতা দেবী নামে এক রোগী। তাঁর অভিযোগ, কর্তব্যরত নার্স তাঁকে আয়া না রাখার জন্য স্যালাইন খুলে নেয়। তিনি অভিযোগ জানান বিধায়ক অসিত মজুমদারের কাছে। এরপরই হাসপাতালে উপস্থিত হন বিধায়ক। ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। এই বিষয় নিয়ে চুঁচুড়া বিধায়ক পরিষ্কার জানিয়ে দেন যতক্ষণ না পর্যন্ত এর সুষ্ঠু সমাধান না হবে তিনি হসপিটাল থেকে নড়বেন না। স্বাস্থ্য দফতর ও মুখ্যমন্ত্রীকে বিষয়টি নিয়ে জানাবেন বলেন। বিধায়ক বলেন, নার্স যে কাজ করেছে সেটা খুবই অন্যায় কাজ। কারো ব্যাক্তিগত কাজের জন্য সরকারের বদনাম হবে সেটা বরদাস্ত করা হবে না।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়। স্বাস্থ্য দফতর থেকে অভিযুক্ত নার্সকে অন্য ওয়ার্ডে সরিয়ে দেওয়া হয়। বিধায়ক জানান সোমবার তাঁর ট্রান্সফার হয়ে যাবে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...