Friday, April 3, 2026

দেশের সংবিধান বাঁচাতে লড়ছেন মমতা: তৃণমূল সভানেত্রীর ভূয়সী প্রশংসা যোগেন্দ্রর

Date:

Share post:

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রেড রোডে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লাগাতার ৪৮ ঘণ্টার ধর্নামঞ্চে শনিবার রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজকর্মীরাও। ছিলেন যোগেন্দ্র যাদবের (Yogendra Yadav) মতো সমাজকর্মী ও কৃষকনেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে তাঁর ভূয়সী প্রশংসা করেন তিনি। জানান, দেশের সংবিধান বাঁচানোর লড়াই করছেন মমতা।

ধর্নামঞ্চে তাঁকে স্বাগত জানান তৃণমূল সুপ্রিমো। নিজের কথা থামিয়ে যোগেন্দ্রকে বলতে দেন। প্রাক্তন আপ নেতা জানান, রাজনীতি দলের নয়, এই ধর্না মঞ্চে এসেছি অরাজনৈতিক কর্মী হিসেবে। বাংলার প্রশংসা করে যোগেন্দ্র বলেন, “বাংলা ছাড়া দেশ ভাবা যায় না। বাংলা স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে। আমি দিদিকে বলতে চাই, যে লড়াই আপনি করছেন সেটা শুধু বাংলা নয়, গোটা দেশের লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই। সারাদেশ তাঁর সঙ্গে আছে।“ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে থাকার বার্তা দিয়ে পুনে থেকে যুবকরা চিঠি পাঠিয়েছেন।

যোগেন্দ্রর কথায়, এবার লোকসভার লড়াই শুধু দেশের সরকার গঠন নয়, দেশের সংবিধান বাঁচানোর লড়াই।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...