Saturday, April 4, 2026

গণবিবাহের ভুয়ো আয়োজন, টাকার লোভে মিথ্যে বিয়ের নাটক উত্তরপ্রদেশে!

Date:

Share post:

বিয়ের নামে সরকারি টাকা নয়ছয় করার অভিযোগ কেন্দ্রশাসিত ডবল ইঞ্জিন রাজ্যে! বিয়ে নিয়ে দুর্নীতি উত্তরপ্রদেশে (Uttarpradesh) । কাঠগড়ায় যোগীরাজ্যের সরকারি আধিকারিকরা। দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের বালিয়া জেলার একটি ভিডিও রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। ভাইরাল ক্লিপিংসে (ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ) দেখা যায় ‘বর’ ছাড়াই বিয়ের পিড়িতে সারি সারি ‘কনে’। গাঢ় কমলা রঙের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে গণবিবাহের (Mass Marriage) আসরে নিজেরাই নিজেদের গলায় মালা পরাচ্ছিলেন। এটা কী ধরনের বিয়ে, প্রশ্ন উঠতে শুরু করেছিল নেট দুনিয়ায়। বিষয়টি নজরে আসতেই তদন্তে নামে স্থানীয় প্রশাসন। আর তারপরেই জানা যায়, সরকারি টাকা পাওয়ার লোভে মিথ্যে বিয়ের নাটক হল যোগীরাজ্যে (Adityanath Yogi State)।

গ্রামবাসীদের অভিযোগ, সরকারি টাকা পাওয়ার লোভে ভুয়ো গণবিবাহের আয়োজন করা হয়েছিল। আদৌ কারও বিয়ে হয়নি সেখানে। এমনকি মহিলাদের ভিড়ে শাড়ি পরে অনেক পুরুষও ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। গণবিবাহের আসরে ৫৬৮ জন যুগলের নাম বিয়ের জন্য নথিভুক্ত করা হয়েছিল। সরকারের তরফে প্রতি যুগলের ৫১ হাজার টাকা করে ধার্য করা হয়েছিল। বিয়ে সম্পন্ন হলে ৩৫ হাজার টাকা সোজা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে বলে জানানো হয়। এছাড়া প্রায় দশ হাজার টাকার বেশি বর কনের প্রাপ্য বলে ঘোষণা করা হয়। উপহার আর সরকারি টাকার লোভেই মিথ্যে বিয়ের নাটক বলে জানা যাচ্ছে। কিন্তু বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যে এত বড় একটা চক্রান্ত কি সরকারি আধিকারিকদের অজান্তেই ঘটে গেল নাকি তারা সব জেনেই এই আর্থিক দুর্নীতিতে সামিল? আট জন মহিলা সহ অ্যাডিশনাল ডেভেলপমেন্ট অফিসার সুনীর কুমার যাদবের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আর কারা কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত আছেন তার তদন্ত শুরু হয়েছে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...