Saturday, April 4, 2026

নারায়ণগড়ে বিজেপির অন্দরে বিদ্রোহের আগুন,দিলীপ ঘনিষ্ঠ ৩১ জনের পদত্যাগ

Date:

Share post:

খড়গপুরের পর এবারে নারায়ণগড়ে বিজেপির অন্দরে বিদ্রোহের আগুন। দলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিতের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে নারায়ণগড় ব্লকের দক্ষিণ মণ্ডল সভাপতি-সহ ১৭ জন পদাধিকারী ও নেতা পদত্যাগ করলেন। নয় নয় করে সবমিলিয়ে সংখ্যাটি ৩১। তার সঙ্গে এই পদত্যাগপত্র দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছে শনিবার দল বেঁধে বিদ্রোহীরা পাঠালেন।
জানা গিয়েছে, বিদ্রোহীরা সকলেই বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের অনুগামী বলে পরিচিত। নারায়ণগড় ব্লকের দক্ষিণ মণ্ডলের পদত্যাগী সভাপতি তপন কুইলার কথায়,২০২১ সালে মণ্ডল সভাপতি হিসাবে দায়িত্ব পাই। তখন এখানে বিজেপির ঝান্ডা ধরার কেউ ছিল না। গত পঞ্চায়েতে গোটা জেলায় এত ভালো ফলাফল করার পরেও বর্তমান জেলা সভাপতি ওই সময় তৃণমূলের সঙ্গে সংযোগ রাখা কয়েকজনকে গুরুত্ব দিতে শুরু করেন। তাঁদের বিভিন্ন নেতৃত্বে নিয়ে আসছেন। অথচ গোটা মণ্ডল কমিটিকে অন্ধকারে রাখা হয়েছে। যদিও এই ব্যাপারে জেলা সভাপতির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি রাজি হননি। তাই পদত্যাগ পত্র পাঠিয়েছি। তবে, দল আমরা ছাড়ছি না।

বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পণ্ডিত বলেন, নারায়ণগড় ব্লকের ওই মণ্ডল সভাপতিকে তিনদিন আগেই পদ থেকে অপসারণ করা হয়েছে দলবিরোধী কাজের জন্য। ফলে উনি কী বললেন বা করলেন তার কোনও গুরুত্ব নেই। আর ওই মণ্ডলে ইতিমধ্যে নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। নারায়ণগড় ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মিহির চন্দ বলেন, প্রকৃত অর্থে নারায়ণগড়ে কোথাও বিজেপির কোনও অস্তিত্ব নেই। আর যেটুকু যা রয়েছে সেটাও নিজেদের মধ্যে খেয়োখেয়ি করে শেষ হয়ে যাচ্ছে। গোটা রাজ্যের মতোই এখানেও বিজেপির শেষ যাত্রা শুরু হয়ে গিয়েছে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...