Saturday, April 4, 2026

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ, ভারতের জয়ের জন্য দরকার ৯ উইকেট

Date:

Share post:

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের জন্য দরকার ৯ উইকেট। ইংরেজদের দরকার ৩৩২ রান। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৬৭। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুরন্ত ইনিংস শুভমন গিলের। ১০৪ রান করেন তিনি। শুভমনের ব্যাটে ভর করেই দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের সামনে লক্ষ্য রাখে ৩৯৮।

দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান করে ভারত। প্রথম ইনিংসে ২০০ করা যশস্বী জসওয়াল দ্বিতীয় ইনিংসে করেন ১৭ রান। ব্যাট হাতে এদিনও ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা। ১৩ রান করেন তিনি। ২৯ রান করেন শ্রেয়াস আইয়র। ৯ রান করেন রজত পতিদার। ৪৫ রান করেন অক্ষর প্যাটেল। ৬ রান করেন সিকর ভরত।২৯ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। শূন্য রান করেন কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ এবং মুকেশ কুমার। ১০৪ রান করেন শুভমন গিল। ইংল্যান্ডের হয়ে চার উইকেট নেন টম হার্টলি। ৩ উইকেট নেন রেহান আহমেদ। ২ উইকেট নেন জেমস অ্যান্ডারসন। একটি উইকেট নেন শোয়েব বাসির। ইংল্যান্ডের সামনে লক্ষ্য রাখে ৩৯৮। ভারতীয় দল অবশ্য দ্বিতীয় ইনিংসে প্রত্যাশিত রান তুলতে পারেনি। প্রথম ইনিংসে ১৪৩ রানের এগিয়ে থাকার সুবাদে লড়াই করার মতো জায়গায় রয়েছেন রোহিতেরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। বেন ডাকেট ২৮ রানে আউট হন। ক্রিজে রয়েছেন, জ্যাক ক্রলি এবং রেহান আহমেদ। জ্যাক ক্রলি ২৯ রানে অপরাজিত। ৯ রানে অপরাজিত রেহান। ভারতের হয়ে এক উইকেট অশ্বিনের।

আরও পডুন- মুম্বইয়ের বিরুদ্ধে ইনিংস এবং ৪ রানে হার বাংলার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...