Wednesday, June 24, 2026

‘ভারত মাতা কি জয়’ না বলার অপরাধ! তরুণীকে ভরা অনুষ্ঠান থেকে তাড়িয়ে বিতর্কে মীনাক্ষী

Date:

Share post:

‘ভারত মাতা কি জয়’ (Bharat Mata Ki Jaay) না বলার অপরাধ! ভরা অনুষ্ঠান থেকেই এক তরুণীকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানোর অভিযোগ মোদি সরকারের মন্ত্রী মীনাক্ষী লেখির (Meenakshi Lekhi) বিরুদ্ধে। আর এমন খবর সামনে আসতেই গেরুয়া শিবিরের পাশাপাশি মুখ পুড়েছে বিজেপির এই কেন্দ্রীয় মন্ত্রীর। দিনকয়েক আগেই যুব সম্মলেনের বক্তৃতায় ভাষণ দিতে গিয়েছিলেন মীনাক্ষী। ভাষণ শেষ হতেই ভারত মাতার নামে জয়ধ্বনি দেন তিনি। কিন্তু মীনাক্ষী আশা করেছিলেন তাঁর পাল্টা প্রতিধ্বনি দর্শকদের মধ্যে থেকে আরও দ্বিগুণ জোরে তাঁর কাছে ফিরে আসবে। কিন্তু আশানুরূপ ফল না হতেই ক্ষেপে লাল মোদি দলের মন্ত্রী। এরপরই অনুষ্ঠান কক্ষ থেকে এক তরুণীকে বেরিয়ে যেতে বলে মন্ত্রী সাফ জানান, ‘ভারতকে নিয়ে যে গর্ব অনুভব করেন না, তাঁর থাকার অধিকার নেই এই সম্মেলনে।’ পাশাপাশি তরুণীকে মীনাক্ষীর প্রশ্ন, ‘ভারত কি তোমার মা নয়?’ আর মীনাক্ষীর এমন পদক্ষেপের পরই সমালোচনায় সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, রাম হোক বা ভারত মাতা সবেতেই শুরু অধিকার বিজেপির। জোর করে হিন্দুত্বের বুলি আওড়ে নিজেরাই বিভাজনের রাস্তায় হাটছেন। আর তাঁদের দেখানো পঠে না চললেই গণ্ডগোল।

সূত্রের খবর, শনিবার কেরালার কোঝিকোড়েতে যুব সম্মেলন উপলক্ষ্যে ভাষণ দেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। বক্তৃতা শেষ করে তিনি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, ‘ভারত মাতা কি জয়’। জবাবে শ্রোতাদের থেকেও পাল্টা জয়ধ্বনিও শুনতে পান। তবে মন্ত্রী সেই সময় খেয়াল করেন, মঞ্চের পাশে একটি জায়গা থেকে জয়ধ্বনির আওয়াজ কম। কেউ কেউ তাঁদের মধ্যে জয়ধ্বনি দিচ্ছেনও না। আর এতেই চরম ক্ষিপ্ত হন মন্ত্রী। ইতিমধ্যে, সেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে মীনাক্ষীকে বলতে শোনা যাচ্ছে, আমার সঙ্গে আপনারাও বলুন ভারত মাতা কি জয়। এরপর সকলেই প্রায় মন্ত্রীর নির্দেশ মতো কাজ করেন। তবে মন্ত্রীকে অনুষ্ঠান মঞ্চের একদিকে আঙুল দেখিয়ে বলতে শোনা যায়, ওই দিকের গলার স্বর প্রায় শোনাই যাচ্ছে না। আবার আপনারা আমার সঙ্গে বলুন ভারত মাতা কি জয়। এরপরও প্রত্যুত্তরে যে ধ্বনি পান তাতেও সন্তুষ্ট হননি মন্ত্রী। বরং কিছুটা বিরক্তি সহকারেই একাংশ দর্শকের দিকে তাকিয়ে তাঁকে এরপর বলতে শোনা যায়, আপনারা এখনও হাতে হাত রেখে বসে আছেন। উচ্চস্বরে ভারত মাতা কি জয় বলুন। আপনাদের গলার স্বর শোনাই যাচ্ছে না। আপনাদের কী সমস্যা ভারত মাতা কি জয় বলতে? তবে আচমকা কেন্দ্রীয় মন্ত্রীর এমন প্রশ্ন শুনে অনেকেই বিস্মিত হন। কিন্তু এখানেই থেমে থাকেননি মন্ত্রী। তিনি আরও একবার ভারত মাতার নামে জয়ধ্বনি দেন। তারপর ভিড়ের মধ্য়ে এক তরুণীকে উদ্দেশ্যে করে তাঁকে উঠে দাঁড়াতে বলেন।

মন্ত্রীকে রীতিমতো ক্ষুব্ধ হয়ে এক তরুণীকে বলতে শোনা যায়, ‘হলুদ পোশাক পরে যিনি বসে আছেন আপনি উঠে দাঁড়ান। হ্যাঁ আপনাকেই বলছি। এদিক ওদিক দেখতে হবে না আপনাকে। আপনাকে আমার একটা প্রশ্ন আছে, ভারত কি আপনার মা নয়? এরপর মন্ত্রীকে আরও বলতে শোনা যায়, আমায় মনে হয় এই সম্মেলন থেকে আপনার বেরিয়ে যাওয়া উচিত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...