Saturday, April 4, 2026

রামমন্দির নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট! গেরুয়া ‘ষড়যন্ত্রে’ বিপাকে কংগ্রেস নেতার মেয়ে

Date:

Share post:

রামমন্দির (Ram Mandir) নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্টের জের! আর তার খেসারত যে এত ভয়ানক হবে তা হয়তো কল্পনাও করতে পারেননি প্রবীণ কংগ্রেস (Congress) নেতা মণিশংকর আইয়ারের (Manishankar Iyer) মেয়ে। এবার সেই ‘দোষেই’ সুরণ্যার (Suranya) বিরুদ্ধে থানায় দায়ের লিখিত অভিযোগ। শনিবারই দিল্লির সাইবার ক্রাইম থানায় এফআইআর (FIR) দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তথা বিজেপি নেতা অজয় আগরওয়াল। তাঁর অভিযোগ, গত ২০ জানুয়ারি নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে রামমন্দির উদ্বোধন নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করেছেন সুরণ্যা। আর এমন ঘটনা সামনে আসতেই বিজেপিকে কড়া জবাব বিরোধীদের। তাঁদের অভিযোগ, লোকসভা ভোটের আগেই রামমন্দিরের নামে মানুষের মধ্যে ধর্মীয় মেরুকরণ করছে বিজেপি। গেরুয়া শিবির দেখাতে চাইছে রামের উপর শুধুমাত্র তাঁদেরই অধিকার। তবে ভোটের আগে এসব করে লাভের লাভ কিছুই হবে না। দেশের মানুষ সব দেখছেন, সব বুঝছেন।

সূত্রের খবর, গত ২০ জানুয়ারি সুরণ্যা সোশাল মিডিয়ায় লেখেন, “আজকের দিনটা আমি উপবাস করব রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার প্রতিবাদে। এই উপবাস শুধু মুসলিম ভাইবোনেদের প্রতি সহমর্মিতা দেখাতেই।” আর এই পোস্ট সামনে আসতেই হইচই পড়ে যায়। এরপরই তড়িঘড়ি জাঙ্গিপুরার আবাসন ছাড়ার নির্দেশ দেওয়া হয় প্রবীণ এই কংগ্রেস নেতার মেয়েকে। পাশাপাশি আবাসনের তরফেও সাফ জানানো হয়, সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সম্মতিতে রামমন্দির ৫০০ বছর পর নির্মিত হচ্ছে। তারপরও আপনাদের মতো শিক্ষিত পরিবারের মানুষ এই ধরনের মন্তব্য কী করে করতে পারেন! যার জবাবে একটি ভিডিও পোস্ট করে সুরণ্যা জানান,ওই আবাসন কর্তৃপক্ষ যে কলোনির, সেখানে নাকি তিনি বসবাসই করেন না। তবে মামলাকারী বিজেপি নেতার অভিযোগ, শুধুমাত্র ২০ জানুয়ারিই নয়, ওই সময়ে রামকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত আপত্তিকর পোস্ট করেছিলেন তিনি। গোটা পোস্টটি খতিয়ে দেখেই ১৫৩-এ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির অনান্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি সুরণ্যা।

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...