Friday, April 3, 2026

প্রতীক্ষার অবসান, টেস্ট ক্রিকেটে শতরান শুভমনের, ইংল্যান্ডের লক্ষ্য ৩৯৮

Date:

Share post:

অবশেষে প্রতিক্ষার অবসান। ব্যাটে রান পেলেন শুভমন গিল। গত শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে রান পেলেন শুভমন গিল। এদিন শুভমনের ব্যাটে ভর করে বড় রানের সামনে টিম ইন্ডিয়া। ইংরেজদের বিরুদ্ধে ১০৪ রানের ইনিংস খেলেন শুভমন। শুভমনে ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান তুলল টিম ইন্ডিয়া। ৩৯৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।

গত এক বছরে টেস্টে শতরান করতে পারেননি শুভমন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গত বছর মার্চে শতরান করেছিলেন। সেই মার্চের পর এদিন এল টেস্টে শুভমনের শতরান। তৃতীয় শতরান এটি শুভমনের। শুধু শতরানই নয়, ১২টি ইনিংস পর টেস্টে অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে। প্রায় এক বছর পর এই রবিবার লাল বলে ৫০ রানের গণ্ডি পার করলেন শুভমন। এদিন করলেন শতরান। ১৪৭ বলে ১০৪ রান করে আউট হন তিনি।
সীমিত ওভারের ক্রিকেটে রানের পাহাড় গড়লেও, টেস্টে তাঁর পারফরম্যান্স নিয়ে বারবার উঠছিল প্রশ্ন। গত কয়েক মাস ধরে তাঁকে কটাক্ষ হজম করতে হয়েছে। এমনকি প্রথম ইনিংসে সেট হয়ে আউট হতেই শুভমনের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছিলেন রবি শাস্ত্রী। স্পষ্ট বলেছিলেন, “মানলাম এই দলে একাধিক তরুণ ক্রিকেটার রয়েছে। ওরা যে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট খেলার যোগ্য সেটা প্রমাণ করার জন্য সময় দিতে হবে। তবে তাই বলে খুব বেশি সময় কিন্তু দেওয়া যাবে না। শুভমানকেও সেটা মেনে নিতে হবে। মনে রাখতে হবে চেতেশ্বর পূজারা কিন্তু অপেক্ষা করছে। ও রনজি ট্রফিতে ভালো ফর্মে রয়েছে।”

আরও পড়ুন- ‘খারাপ রেফারিং-এর কারণেই তিন পয়েন্ট পেলাম না’, ডার্বি ড্রয়ের পর বললেন কুয়াদ্রাত


Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...