Thursday, April 2, 2026

এক ফোনে মুম্বই! দেবকে ছেড়ে কার কাছে গেলেন রুক্মিণী?

Date:

Share post:

টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)। এই মুহূর্তে হাতে রয়েছে তিন তিনটে বড় ছবির কাজ। সুপারস্টার দেবের (Dev ) প্রোডাকশন হাউসের ছবি ‘বিনোদিনী’র শুটিং শেষ করেছেন নায়িকা। জিতের (Jeet) বিপরীতে প্রথমবার ‘বুমেরাং’ ছবিতে দেখা যাবে তাঁকে। আবার সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) সঙ্গে ‘টেক্কা’ (Tekka) ছবির কাজও শুরু হয়েছে। এই ছবিতে তাঁর প্রেমিক দেব নিজেও অভিনয় করছেন। কিন্তু এইসব ছেড়ে কার ফোন পাওয়া মাত্রই মুম্বইয়ে চলে গেলেন রুক্মিণী (Rukmini Moitra)?

সুপারস্টার দেবের গার্লফ্রেন্ড হিসেবে নয় একজন দক্ষ অভিনেত্রী হিসেবে ক্রমাগতই টালিগঞ্জে নিজের জমি শক্ত করছেন রুক্মিণী। তবে শুধুমাত্র বাংলা সিনেমা নয় হিন্দি সিনেমাতেও নিজের জায়গা পাকা করতে আগ্রহী নায়িকা। ‘সনক’ ছবিতে বিদ্যুৎ জামওয়ালের (Vidyut Jamwal) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) জুটি নজর কেড়েছিল। এবার সেই বলিউড নায়কের একটা ফোন পেই সব ছেড়ে মায়া নগরীতে পাড়ি দিলেন ‘কিশমিশ’ গার্ল। এখানেই শেষ নয় এই প্রথমবার গণেশ আচার্য-র কোরিওগ্রাফিতে কোমর দোলালেন বঙ্গ তনয়া। সূত্রের খবর আদিত্য দত্ত (Aditya Dutt) পরিচালিত স্পোর্টস অ্যাকশন ফিল্মে ক্র্যাক-এ (Crakk) একটি বন্ধুত্বপূর্ণ উপস্থিতি থাকবে রুক্মিণীর। সেই কারণেই বাংলা সিনেমার কাজের মাঝেই ঝুঁটি কাজ সফরে টিনসেল টাউনে নায়িকা।


Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...