Sunday, June 14, 2026

শহরে চলে এলেন লাল-হলুদের নতুন বিদেশি

Date:

Share post:

শহরে চলে এলেন ইস্টবেঙ্গল এফসির নতুন বিদেশি ভিক্টর ভাজকোয়েজ। রবিবার মধ্যরাতে কলকাতায় পা রাখেন ভাজকোয়েজ। শহরে পা দিয়ে উচ্ছ্বসিত লাল-হলুদের নতুন বিদেশি। বিমানবন্দরে ভিক্টরকে স্বাগত জানাতে ছিল সমর্থকদের ভিড়।

রবিবার গভীর রাতে ভিক্টরকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে হাজির ছিলেন লাল-হলুদের কর্তারা। ভিক্টরের আগমনে যে লাল হলুদের ফরোয়ার্ড লাইন আরও শক্তিশালী হল, এমনটাই মনে করা হচ্ছে। স্পেনের খেলার সঙ্গে অতীতে বেলজিয়াম, আমেরিকাতেও খেলেছেন ভিক্টর । একটা সময় লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছেন তিনি। লা মাসিয়া অ্যাকাডেমিতে মেসি, ফাব্রেগাস, পিকে-দের সঙ্গে খেলেই উত্থান ভাজকোয়েজের। ২০০৮ সালে কিংবদন্তি পেপ গুয়ার্দিওলা তাঁকে বার্সেলোনার সিনিয়র দলে সুযোগ দিয়েছিলেন। এফসি রুবিন কাজানের বিরুদ্ধে প্রথম গোল করেছিলেন তিনি।

ইস্টবেঙ্গলে যোগ দিয়ে ভিক্টর বলেন, “ইস্টবেঙ্গলে যোগ দিয়ে আমি ভীষণ খুশি। কোচ কার্লেস ও সহকারী কোচ দিমাসের কাছে শুনেছি এখানে মানুষ ফুটবল নিয়ে কতটা আবেগপ্রবণ। এই ক্লাবে খেলতে পারব ভেবে রোমাঞ্চিত।”

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ, পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরালো টিম ইন্ডিয়া

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...