Saturday, June 20, 2026

জলজীবন মিশনের বরাদ্দ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রবল ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জলজীবন মিশন প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে (Nabanna) তিনি জানিয়েছেন, প্রকল্পের জন্য জমি কেনা-সহ অন্যান্য খাতে কেন্দ্রের থেকে প্রায় ২৫ শতাংশ টাকা খরচ করতে হয় রাজ্যকে। অথচ প্রচার হচ্ছে প্রধানমন্ত্রীর নামে। পাশাপাশি, এই প্রকল্পের কাজে আরও গতি আনতে মুখ্যসচিবকে তিনি দায়িত্ব দিয়েছেন।

জলজীবন মিশন প্রকল্পে বাস্তবায়নে জমি নির্বাচন থেকে পরবর্তীকালে সংস্কার পুরোটাই করতে হয় রাজ্যকে। কেন্দ্রের সমপরিমাণ অর্থ দিতে হয় রাজ্য সরকারকেও। এই নিয়ে আগেও একাধিকবার প্রকাশ্যে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রিসভার বৈঠকেও সেই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। গত শুক্রবার বাংলার জন্য কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে। এই প্রকল্পে কেন্দ্র-রাজ্য সমান সমান অংশীদার। ফলে রাজ্যকেও এই প্রকল্প খাতে ৯৫১ কোটি ৫৭ লক্ষ টাকা খরচ করতে হবে। ১৫ দিনের মধ্যে সেই টাকা এসক্রো অ্যাকাউন্টে জমা করতে হবে বলে চিঠিতে জানিয়েছে কেন্দ্র। এই নিয়েই প্রবল উষ্মা প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের এই প্রকল্পে অর্থ বরাদ্দ স্রেফ বাংলার বকেয়া ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা। ধর্না মঞ্চ থেকেও বিষয়টি ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মোট ১১০০-রও বেশি নতুন পদ সৃষ্টি করা হবে। যার মধ্যে যুগ্ম নার্সিং সুপারিনটেনডেন্ট পদে ৩২৪টি, জেলার জনস্বাস্থ্য নার্সিং অফিসার পদে ২৪টি, স্টাফ নার্স ৪০৫টি, গ্রেড-২ তে সিনিয়র পাবলিক হেলথ নার্স ৩৫৮টি অতিরিক্ত পদ সৃষ্টি করা হবে।

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...