Saturday, June 20, 2026

রেশন মামলায় আদালতের অনুমতি ছাড়া চার্জশিট নয়, নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

রেশন মামলায় নয়া মোড়। সিবিআইকে দিয়ে তদন্ত করতে চায় ইডি। এই মর্মে সোমবার হাই কোর্টে আর্জি জানালো ইডি। রাজ্যের হাতে ছয়টি মামলা আছে। সবকটি মামলার হলফনামা ১৫ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রেশনকাণ্ডে রাজ্যের আর কোনও থানায় মামলা দায়ের হয়েছে কিনা সেটাও জানাতে হবে।এরই সঙ্গে পুলিশি তদন্তের উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। আগামী ৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে।কলকাতা হাই কোর্ট এদিন নির্দেশ দিয়েছে, আগামী শুনানিতে ছটি মামলার কেস ডায়েরি জমা দিতে হবে আদালতে। বিচারপতি জয় সেনগুপ্ত এদিন জানান, রেশন দুর্নীতি তদন্তে প্রয়োজনে নতুন করে তদন্ত হবে। যে তদন্ত গুলি এখনও চলছে সেগুলিতে হাইকোর্টের অনুমতি ছাড়া চার্জশিট দেওয়া যাবে না।

এদিন আদালতে ইডি জানিয়েছে, রেশন কাণ্ডে মোট ২ হাজার কোটি টাকা দুবাই পাচার হয়েছে সীমান্ত দিয়ে। বিচারপতি এদিন জানতে চান, কতগুলি তদন্ত এখনও বাকি আছে? ইডির দাবি, গত বছর ১১ ডিসেম্বর চিঠি লিখে পুলিশের কাছে কোন মামলার কী অবস্থা সেটা জানতে চাওয়া হয়েছিল।আমরা নতুন করে তদন্ত চাই সিবিআইকে দিয়ে। ইডি আদালতে আরও জানিয়েছে, রেশন বিষয়ক যে মামলাগুলি রাজ্য পুলিশের তদন্তের আওতায় ছিল, তা যেন সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়।

যদিও ইডির এই দাবির বিরোধিতা করে রাজ্য জানায়, ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। একটা এজেন্সি চাইছে অন্য একটা এজেন্সি তদন্ত করুক, এটা হয় না।এরপরই বিচারপতির পর্যবেক্ষণ, অভিযুক্ত কোনওদিন তদন্ত সংস্থা ঠিক করতে পারে না। এদিন রাজ্য জানায়, রেশন দুর্নীতি নিয়ে মোট ৫ টি মামলায় চার্জশিট হয়েছে। একটায় ফাইনাল রিপোর্ট দিয়েছে পুলিশ। রাজ্য হলফনামা দিতে চায়।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে রেশন মামলায় প্রথম চার্জশিট পেশ করেছিল ইডি। ১২ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমান ছাড়াও ১০টি কোম্পানির উল্লেখ করা হয় সেই চার্জশিটে।

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...