Saturday, June 20, 2026

অধীরবাবুকে দেখে কষ্ট হয়: জোট নিয়ে টানাপোড়েনের মাঝেই খোঁচা মোদির

Date:

Share post:

ইন্ডিয়া জোট নিয়ে টানাপোড়েন চলছে। কংগ্রেসের দাদাগিরিতে ক্ষুব্ধ একের পর এক আঞ্চলিক দল। বাংলায় অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যের জেরেই লোকসভায় একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এহেন পরিস্থিতির মাঝেই এবার সংসদে দাঁড়িয়ে কংগ্রেসকে নিশানা করার পাশাপাশি কটাক্ষ করলেন অধীররঞ্জন চৌধুরীকে। জানালেন, “অধীরবাবুকে দেখে কষ্ট হয়। তাঁকে পরিবারতন্ত্রের পুজো করতে হচ্ছে।”

সোমবার রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণের অধিকাংশটা জুড়েই কংগ্রেস-সহ বিরোধীদের নিশানা করেন নরেন্দ্র মোদি। কখনও পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দেওয়ার পাশাপাশি অধীর-রাহুলকে নিশানা করে প্রধানমন্ত্রীর বলেন, “অধীরবাবুকে দেখে আমার কষ্ট হয়। পরিবারতন্ত্রের পুজো করতে হয় তাঁকে। কংগ্রেসে কোনও প্রতিভাবানদের স্থান নেই। একটা পরিবার দলের সব সিদ্ধান্ত নেয়।” পাশাপাশি নাম না করে রাহুল গান্ধীকে মোদির খোঁচা, “একই প্রোডাক্ট বার বার লঞ্চ করতে গিয়ে কংগ্রেসের দোকানে তালা ঝোলার পরিস্থিতি এসে গিয়েছে।” একইসঙ্গে তিনি বলেন, “১০ বছরে ভালো বিরোধী হওয়ার সুযোগ ছিল তাদের হাতে। বহু নতুন মুখ ছিল। কিন্তু তাদের উঠে আসতে দেয়নি ওরা (কংগ্রেস)। কারণ নতুনরা উঠলে ওরা ঝাপসা হয়ে যেত। তাই নিজের জায়গা ছাড়েনি ওরা।”

পাশাপাশি চড়া সুরে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে নরেন্দ্র মোদি বলেন, “আমি দেশের মেজাজ দেখে বলছি, এনডিএ তো ৪০০ পার করবে। আর ভারতীয় জনতা পার্টিকে ৩৭০ সিট অবশ্যই দেবে জনগণ।” এরসঙ্গেই বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ, “আপনাদের এই দীর্ঘ দিন ধরে বিরোধী দলে থাকার সংকল্পকে আমি সাধুবাদ জানাই। আপনারা যে ভাবে বহু দশক ধরে সরকারে বসেছিলেন, একই ভাবে আপনারা বিরোধী দলে বসার সংকল্প করেছেন। জনগণ অবশ্যই আপনাদের আশীর্বাদ করবেন।”

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...