Tuesday, June 9, 2026

শুধুই সাফাই! কেন্দ্রের টিকার প্রচারে পুনমের পাশে দাঁড়ালো এজেন্সি

Date:

Share post:

ভুয়ো মৃত্যু সংবাদ দিয়ে মিডিয়ার আলোয় আসার চেষ্টা না, সচেতনতামূলক প্রচার করতেই পুনমের মৃত্যু সংবাদ ছড়ানো হয়েছিল – এবার চাপের মুখে পুনমের পাশে দাঁড়ালো ডিজিটাল এজেন্সি (Digital Agency) স্কব্যাং (Schbang)। তারপরেও এভাবে মৃত্যু সংবাদ প্রচার করা নিয়ে মূলত ক্যান্সার আক্রান্তদের সমালোচনা পিছু ছাড়ছে না অভিনেত্রী পুনম পাণ্ডের।

শুক্রবার পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম (Instagram) পেজে তাঁর মৃত্যু সংবাদ পোস্ট করেন তাঁর ম্যানেজার। জানানো হয় সার্ভাইকাল ক্যান্সারে (cervical cancer) তাঁর মৃত্যু হয়েছে। তবে সেদিনই অনেক সংবাদ মাধ্যমে তাঁর মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। দুদিন আগেও যাঁকে গোয়ায় পার্টি করতে দেখা যায়, দুদিনের মধ্যে তাঁর কিভাবে মৃত্যু হল, প্রশ্ন তোলা হয়। অনেকেই আবার একে পাবলিসিটি স্টান্ট (publicity stunt) বলে দাবি করেছিলেন। শনিবারই সেই সব ধারণাকে সত্যি প্রমাণিত করে পুনম নিজে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি জীবিত আছেন। সার্ভাইকাল ক্যান্সার সংক্রান্ত সচেতনতার প্রচারে ওই পোস্ট করা হয়েছিল বলে তিনি জানান।

তবে এই পোস্টের পরেই প্রবল সমালোচনার (criticism) মুখে পড়তে হয় অভিনেত্রীকে। মৃত্যু নিয়ে এধরনের রসিকতার সমালোচনা শুরু করেন ভক্ত থেকে সমালোচনরা। সেই সঙ্গে প্রশ্ন তোলেন ক্যান্সার আক্রান্ত রোগীরা। তাঁদের মধ্যে অনেকেই প্রশ্ন তোলেন সচেতনতার প্রচারে এধরনের রসিকতা কতটা নৈতিক তা নিয়েও। এরপরই পুনমের সমর্থনে এসে দাঁড়াতে হয় তাঁর ডিজিটাল এজেন্সি স্কব্যাং-কে। তাঁরা ফের পোস্ট করে দাবি করেন কেন্দ্র সরকারের সার্ভাইকাল ক্যান্সার সংক্রান্ত টিকার (vaccine) প্রচার করতেই পুনমকে নিয়ে ওই পোস্ট করা হয়েছিল। মূলত দেশে কত মহিলা এই মারণ রোগের শিকার হচ্ছে তার পরিসংখ্যান তুলে ধরে ক্যান্সার আক্রান্তদের প্রতি সমাবেদনা দেখানোর চেষ্টা করা হয়। যদিও তার পরেও পিছু ছাড়ছে না পুনমের এহেন পাবলিসিটি স্টান্ট নিয়ে সমালোচনা।

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...