Tuesday, April 7, 2026

বাংলায় শিল্পায়নে মাইনস্টোন, বিপুল অঙ্কের বিনিয়োগে বার্নপুরে নতুন ইস্পাত কারখানা ইস্কোর

Date:

Share post:

৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করে বার্নপুরে নতুন ইস্পাত কারখানা গড়তে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্কো। সাম্প্রতিককালে এত বিশাল অঙ্কের বিনিয়োগের কথা জানা যায়নি। নতুন এই কারখানা হলে কমপক্ষে ৪ হাজার মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। কাজ পাবেন আরও অন্তত ৫ হাজার চুক্তিভিত্তিক শ্রমিকও। কারখানার (Factory) উৎপাদন-ক্ষমতা হবে ৪ মিলিয়ন টন। বাংলায় শিল্পায়নে উল্লেখযোগ্য মাইনস্টোন এই বিশাল অঙ্কের বিনিয়োগ। ইতিমধ্যেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAI) বোর্ডের সবুজসঙ্কেত মিলেছে। গৃহীত হয়েছে ডিপিআরও বা ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই রাজ্যে শিল্পায়ন ও কর্ম সংস্থানের উপর জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নেতৃত্বে রাজ্যে শিল্পায়নে যে দৃষ্টান্তমূলক অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে তাতেই এই বিশাল বিনিয়োগ হয়েছে। নতুন কারখানা তৈরি হলে অনুসারি শিল্প গড়ে ওঠার পথও মসৃণ হবে।

সংস্থা সূত্রে খবর, কারখানা (Factory) গড়ার জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে যাবে এ বছরেই। আগামী বছরই কাজ শুরু হয়ে যাবে। এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশ-সুরক্ষার উপরে। প্রস্তাবিত কারখানাটি গড়ে উঠবে ইস্কো ও বার্ন স্ট্যান্ডার্ডের জমিতে। ২০২৮ এর মধ্যেই উৎপাদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে আশাপ্রকাশ। নতুন ইস্পাত কারখানার উৎপাদন ক্ষমতা পুরনোটির তুলনায় অনেকটাই বেশি হবে। সবমিলিয়ে উৎপাদন হবে ৭ মিলিয়ন টন। শিল্পবিশেষজ্ঞদের মতে, একসঙ্গে এত বিশাল অঙ্কের বিনিয়োগ রাজ্যে আগে হয়নি।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...