Monday, March 16, 2026

বন্ধুর সামনে ধর্ষণ তরুণীকে, দিঘায় কয়েক ঘণ্টায় গ্রেফতার দুষ্কৃতীরা

Date:

Share post:

ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য দিঘায়। অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করল দিঘা থানার পুলিশ। রাতের দিঘায় থাকার জায়গা খুঁজতে গিয়ে এক তরুণ ও এক তরুণীর হয়রানির ঘটনায় অভিযুক্ত এখনও দুজনকে খুঁজছে পুলিশ।

শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক তরুণী তাঁর বন্ধুর সঙ্গে দিঘায় যান। রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ হোটেলে ঘর খুঁজতে থাকেন তাঁরা। সেই সময় রাস্তার ধারে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা চার যুবক তাঁদের ধাওয়া করে শহরের বাইরের দিকে নিয়ে আসে। তরুণীর বন্ধুর বাইক আটকে দুজনকে মারধর করতে করতে ঝোপের দিকে নিয়ে যায়। সেখানেই তরুণীর বন্ধুকে বেঁধে রেখে নির্যাতন চালানো হয় তাঁর ওপর। তরুণী অচেতন হয়ে পড়লে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তরুণীর বন্ধু তাঁকে নিয়ে দিঘা থানায় যান অভিযোগ করতে।

অভিযোগ পেয়েই তদন্তে নামে দিঘা পুলিশ। সারারাত তল্লাশি করে রতনপুর থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে। সোমবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে পেশ করা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...