Monday, June 8, 2026

বিধানসভায় চোখের পরীক্ষা বিধায়কদের, উদ্যোগী স্পিকার

Date:

Share post:

গোটা রাজ্যের বিধায়করা অধিবেশন চলাকালীন বিধানসভায় এক জায়গায় হন। তাই তাঁদের সুবিধা অসুবিধা সংক্রান্ত যাবতীয় কাজ বিধানসভাতেই মিটিয়ে নেওয়া বিধায়কদের জন্য সুবিধাজনক। সেই কথা ভেবেই বিধানসভার বাজেট সেশনের প্রথম দিনই তাঁদের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘদিন ধরে বিভিন্ন বিধায়ক চোখের সমস্যার কথা জানাচ্ছিলেন স্পিকারকে। ব্যস্ততার জন্য তাঁরাও ভালো চোখের হাসপাতালে গিয়ে চোখ পরীক্ষা করাতে পারছিলেন না। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়ে যোগাযোগ করেন শঙ্কর নেত্রালয়ের সঙ্গে।

সেই মতো সোমবার শঙ্কর নেত্রালয়ের ডাক্তাররা বিধায়কদের চোখ পরীক্ষা করেন। দেখা যায় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, হুগলির চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই-কে। স্পিকার জানান এক জায়গায় চোখের পরীক্ষা হয়ে যাওয়া সুবিধাজনক। এরপর যাঁদের চশমার প্রয়োজন, নেত্রালয় থেকে তাঁদের পছন্দসই চশমার মাপ নিয়ে যায়। নির্দিষ্ট দিনে সবার চশমা ডেলিভারি হলে বিধায়করা পয়সা দিয়ে তা কিনে নেবেন।

Related articles

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...