Wednesday, April 8, 2026

৪ বছরের শিশুপুত্রকে খু.ন করে আ.ত্মঘাতী মা! হা.ড়হিম ঘটনা নৈহাটিতে

Date:

Share post:

নৈহাটিতে হাড় হিমকরা ঘটনা। নিজের ৪ বছরের শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী মা। মদ্যপ স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে এমন চরম সিদ্ধান্ত। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নৈহাটিতে। পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লির ঘটনা।

জানা গিয়েছে, শুভঙ্কর অধিকারী ও তাঁর স্ত্রী বিশ্বমিত্রা অধিকারী ওরফে প্রিয়াঙ্কার প্রায়ই সাংসারিক অশান্তি চলত। নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী প্রিয়াঙ্কার উপর স্বামী শুভঙ্কর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত বলে অভিযোগ। যা রবিবার চরমে ওঠে। তখনই শুভঙ্করের স্ত্রী বিশ্বমিত্রা অধিকারী তাঁর ৪ বছরের ছোট ছেলে সৌমিক অধিকারীকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করে। তারপর নিজেও আত্মঘাতী হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ। মা ও শিশুর নিথর দেহ উদ্ধার করে নৈহাটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

তদন্ত নেমে পুলিশ প্রাথমিকভাবে মনে করে শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী হয়েছেন মা। কিন্তু বিশ্বমিত্রা অধিকারী সত্যিই আত্মঘাতী হয়েছেন, না তাঁকে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী শুভঙ্কর অধিকারীকে আটক করেছে পুলিশ।

 

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...