Wednesday, June 24, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে সমতা ফিরিয়েও খুশি নন রোহিত, কিন্তু কেন ?

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংরেজদের ১০৬ রানে হারায় রোহিত শর্মার দল। সিরিজে সমতা ফেরালেও এই জয়ে খুশই হতে পারছেন না ভারত অধিনায়ক। তার মতে এখনও বাকি তিন ম্যাচ। সিরিজ পকেটে পুরতে হলে জিততে হবে আরও দুটি ম্যাচে। কিন্তু এরই মাঝে দলে ফাঁক ফোকড় খুঁজে পেয়েছেন রোহিত। সেগুলোই ভরাট করা লক্ষ্য তাঁর।

এই নিয়ে ম্যাচ শেষে রোহিত বলেন, “ দলের বেশ কয়েক জন ব্যাটারের ইনিংসের শুরুটা ভাল হয়েছিল। কিন্তু তারা বড় রান করতে পারেনি। এটা করলে হবে না। আমি জানি, ওদের অনেকেরই বয়স অল্প। ওরা বেশি দিন ধরে খেলছে না। কিন্তু তারপরেও বুঝতে হবে যে টেস্টে ভাল করতে হলে বড় রান করতে হবে। এক বা দু’জনের উপর ভরসা করলে হবে না।” তবে টিম ইন্ডিয়া যেভাবে ম্যাচে ফিরে এসেছে তাতে খুশি রোহিত। এই নিয়ে ভারত অধিনায়ক বলেন, “ইংল্যান্ড শক্তিশালী দল। ওদের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে জেতা সহজ ছিল না। বিশেষ করে আমাদের দলের অনেক ক্রিকেটারের টেস্ট বেশি খেলার অভিজ্ঞতা নেই। তারপরেও ওরা ভাল খেলেছে। আমি ওদের বলেছি, কোনও রকম চাপ না নিয়ে খেলতে। ওরা খেলা উপভোগ করেছে। সেটাই আসল।”

তবে আলাদা করে প্রসংশা করলেন যশস্বী জসওয়াল এবং যশপ্রীত বুমরাহর। রোহিত বলেন, “ বুমরাহ এমন একজন বোলার যাকে যে কোনও সময় বল করতে পাঠিয়ে দেওয়া যায়। ও নিজের কাজটা করে। যশস্বী প্রথম ইনিংসে অবিশ্বাস্য ইনিংস খেলেছে। ও প্রতিভাবান। সবে দলে এসেছে। এখনও দলকে অনেক কিছু দেওয়ার আছে। শুধু বলব, অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে মাটিতে পা রাখতে।”

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উঠেছে ভারত।ভারত-ইংল্যান্ড টেস্টের পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রোহিত শর্মার দল। ভারতের পয়েন্ট ৩৮। পয়েন্টের শতাংশ ৫২.৭৭। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৬। তাদের পয়েন্টের শতাংশ কমে হয়েছে ৫৫.০০।

আরও পড়ুন- শহরে চলে এলেন লাল-হলুদের নতুন বিদেশি


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...