Sunday, February 22, 2026

কেন্দ্রীয় এজেন্সির ‘অতি সক্রিয়তা’, মঙ্গলের সকালে ঝাড়গ্রাম – চুঁচুড়ায় ইডি অভিযান! 

Date:

Share post:

১০০ দিনের কাজের টাকা এখনও দেয়নি কেন্দ্রীয় সরকার (Government of India), অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বঞ্চিতদের প্রাপ্য দেওয়ার ঘোষণা করতেই ফের অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি। রাত থাকতে ঝাড়গ্রামে সরকারি আধিকারিকের বাড়ির চারপাশ ঘিরে ফেললেন সিআরপিএফ জওয়ানরা (CRPF) । সাতসকালে চুঁচুড়াতেও (Chunchura) ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি ইডি (ED) আধিকারিকদের।

ঝাড়গ্রামের বাছুরডোবা হাউজিং ব্লক-বি-এর (Block B) এক সরকারি আবাসনে এই মুহূর্তে অভিযান চালাচ্ছে ইডি (ED)। শুভ্রাংশু মণ্ডল (Shubhrangshu Mondol) নামে এক ডব্লুবিসিএস অফিসারের বাড়িতে জাতিগত শংসাপত্র সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তল্লাশি চলছে বলে জানা যায়। পাশাপাশি ধোনেখালি ও বেলডাঙা থানায় যে এফআইআর হয়েছিল তার ভিত্তিতে আর সকাল সকাল চুঁচুড়ায় ময়নাডাঙ্গা রোডে এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সন্দীপ সাঁধুখা নামের ওই ব্যক্তির বাড়ির চারপাশও সিআরপিএফ জওয়ানরা ঘিরে রেখেছেন। প্রায় ১ কোটি ৭৯ লক্ষ টাকা তছরুপের অভিযোগ সন্দীপের বিরুদ্ধে বলে ইডির তরফে জানানো হয়েছে। সল্টলেকে বিদ্যাসাগর নিকেতনে এস কে পান ( ২০১৮ সালে ধনেখালিতে BDO ছিলেন) নামের প্রাক্তন এক সরকারি আধিকারিকের বাড়িতেও পৌঁছেছে ইডি। মুর্শিদাবাদের বহরমপুরেও চলছে কেন্দ্রীয় এজেন্সির অভিযান।

কেন্দ্র ১০০ দিনের কাজে টাকা না দেওয়ার প্রতিবাদে রেড রোডে তৃণমূল কংগ্রেসের ধর্না চলছে। মুখ্যমন্ত্রী নিজে একুশে ফেব্রুয়ারি ২১ লক্ষ বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছেন। অর্থাৎ যে কাজ কেন্দ্রের করার কথা তা রাজ্য সরকারকে করতে হচ্ছে। এরপরই কেন্দ্রীয় এজেন্সির ‘অতিসক্রিয়তা’য়, প্রতিহিংসার রাজনীতির গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ।

spot_img

Related articles

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে সতর্ক লোবেরা, বাগান শিবিরে স্বস্তির বাতাস

আইএসএলের (ISL) প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেও মোহনবাগানের(Mohun bagan) খেলা প্রত্যাশা পূরণ করতে পারেনি। সোমবার দ্বিতীয় ম্যাচে...

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের শক্তি’, সম্প্রীতি রক্ষার অঙ্গীকার মমতার

মাতৃভাষা বিশ্বের সামনে আমাদের গৌরব দিয়েছে। সেই উত্তরাধিকার যা রক্ষা করা আমাদের কর্তব্য। অমর একুশের ভাষাদিবসের (International Mother...

ফাঁকা হলেই শুভেন্দুর মহিলাদের ৩ হাজারের প্রতিশ্রুতি! ভিডিও তুলে কটাক্ষ কুণালের

বাংলার মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সম্মানের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁদের শক্তিতে বলিয়ান হয়েই...

ঝাঁটা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! কাঁথিতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে প্রচারে গিয়ে বিক্ষোভের (Kanthi Protest) মুখে পড়লেন উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা।...