Monday, June 15, 2026

সাত সকালে রামপুরহাটের জাতীয় সড়কে পথ দুর্ঘটনা! মৃত ৪

Date:

Share post:

সাতসকালে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাটের (Rampurhat, Birbhum) মুনসুবা মোড়ের কাছে বড় দুর্ঘটনা। ম্যাটাডরের সঙ্গে মোটরচালিত ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে চার মহিলা শ্রমিকের। মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ১১ জন। প্রত্যেকটি দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে (Rampurhat Medical College Hospital) নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে মনে করছেন চিকিৎসকেরা। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। জাতীয় সড়কে দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ স্থানীয়দের বিক্ষোভ অবরুদ্ধ হয় যান চলাচল, পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।


Related articles

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...

মোদির সফরের আগে কলকাতাকে সাজাতে কোটি কোটি টাকার উন্নয়ন প্যাকেজ! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কলকাতা সফর ও আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শহরজুড়ে (Kolkata) শুরু হল 'স্বচ্ছতা...

দিশানীর জীবনে নতুন দিশা! বাগদান সারলেন মিঠুন-কন্যা

চক্রবর্তী পরিবারে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বড় ছেলে মহাক্ষয়ের বিয়ের কয়েক বছর পরে...

যোগ দিবসকে ‘উৎসব’-এ পরিণত করার ডাক মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে রাজ্যজুড়ে জনঅংশগ্রহণের ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। কলকাতা পুরসভার 'স্বচ্ছতা সে স্বাগত'...