Tuesday, June 23, 2026

মধ্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত ৬, ভস্মীভূত ৬০ টি বাড়ি

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণের জেরে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এক বাজি কারখানায় মৃত্যু হল ৬ জনের। আহত হয়েছে আরও ৩০ জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের হরদা জেলার বৈরাগড়ে। কারখানার ভিতরে এখনও বহু শ্রমিক আটকে রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। পরিস্থিতি সামাল দিতে ও উদ্ধারকার্যে কোমর বেঁধে নেমেছে স্থানীয় প্রশাসন। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও সরকারি নজরদারিতে গাফিলতির অভিযোগ উঠছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে হঠাৎ ব্যপক বিস্ফোরণে কেঁপে ওঠে ওই কারখানা সংলগ্ন আশপাশের এলাকা। বিস্ফোরণের জেরে আশেপাশের অন্তর ৬০ টি বাড়িতে আগুন ধরে যায় দ্রুত উদ্ধার করা হয় সেই সব বাড়ির বাসিন্দাদের। কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। কোনও কারণে আগুন লেগেই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, বিস্ফোরণের জেরে ৩০ জন শ্রমিক ঝলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। বিস্ফোরণ যখন ঘটে সেই সময় বহু শ্রমিক কারখানার ভিতরেই ছিলেন। বিস্ফোরণের ফলে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, শ্রমিকরা ভিতরেই আটকে পড়েন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনার সময়ে ওই কারখানায় অন্তত ১০০ জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্য থেকে ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। এদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...