Wednesday, April 8, 2026

বাড়ি থেকে উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার দুপুরে নিজের বাড়িতে উদ্ধার হয় সুমন নিহার নামে ওই অধ্যাপকের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘটনাটি আত্মহত্যা। তবে আত্মহত্যার সঠিক কারণ কী হতে পারে তা নিয়ে ধন্দে পরিবার থেকে যাদবপুরে তাঁর সহকর্মীরাও।

যাদবপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical engineering) বিভাগের অধ্যাপক সুমন নিহার মুর্শিদাবাদের লালগোলার বালিপাড়ার বাসিন্দা। অত্যন্ত অভাবের মধ্যে পড়াশোনা করে যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে নিযুক্ত হন তিনি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের জন্য নির্দিষ্ট হস্টেলেই থাকতেন তিনি। তাঁর হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্তে কার্যত হতবাক যাদবপুরের অধ্যাপক মহল। যদিও মানসিক চাপে ছিলেন সুমন, এমনটাও মনে করছেন অনেকে। সম্পর্ক সংক্রান্ত আইনি লড়াইয়ের কথাও শোনা যাচ্ছে।

তিনদিন আগে লালগোলায় (Lalgola) নিজের বাড়ি ফিরে যান তিনি। যদিও পরিবারের দাবি তখন তাঁর মধ্যে কোনও অস্বাভাবিকতা ছিল না। মঙ্গলবার সেকেন্ড হাফে তাঁর বিশ্ববিদ্যালয়ে ফিরে আসার কথা ছিল। কিন্তু দুপুরে তাঁর মা তাঁকে খাবার জন্য ডাকতে গিয়ে সাড়া না পেয়ে প্রতিবেশিদের জানান। তখনই আবিষ্কার হয় তাঁর ঝুলন্ত দেহ। বছর দেড়েক আগে যাদবপুরের অধ্যাপক তথা সহ উপাচার্য সমন্ত্যক দাসের অস্বাভাবিক মৃত্যুর পরেও মানসিক অবসাদের তত্ত্ব উঠে এসেছিল। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যাপকের মৃত্যুর তদন্তে লালগোলা পুলিশ।

Related articles

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...