Monday, March 16, 2026

শুরু লোকসভা ভোটের কাউন্টডাউন! প্রস্তুতি দেখতে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ

Date:

Share post:

শুরু হয়ে গেল লোকসভা ভোটের কাউন্টডাউন। চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। এরই অঙ্গ হিসাবে রাজ্যে আসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মার্চ মাসের প্রথম সপ্তাহেই কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসবে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পাণ্ডে এবং অরুণ গোয়েল রাজ্যে এসে ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। তার আগে কমিশনের ফুল বেঞ্চের রাজ্য সফর তাৎপর্যপূর্ণ।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ১লা মার্চ বিকেলেই রাজ্যে আসবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সন্ধেয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকসহ দফতরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে ফুল বেঞ্চ বৈঠক। ২রা মার্চ সকাল দশটা থেকে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে তাদের বক্তব্য, অভাব-অভিযোগ শোনা হবে। এরপর প্রত্যেক জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে। পরের দিন অর্থাৎ ৩রা মার্চ রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে প্রথমে বৈঠকে বসবে কমিশনের ফুল বেঞ্চ। এরপর কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সব শেষে সাংবাদিক বৈঠকের কর্মসূচি রয়েছে। এখনও পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যা খবর সেই অনুযায়ী মার্চ মাসের ১০ তারিখের মধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে। তার আগেই বিভিন্ন রাজ্য ঘুরে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশনের ফুল বেঞ্চ।

আরও পড়ুন- ‘নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রেখো না’, সদ্যবিবাহিত তরুণীদের পরামর্শ সানিয়ার

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...