Friday, June 26, 2026

এক যুগের দাম্পত্যে ইতি, ডিভোর্স করছেন এষা দেওল!

Date:

Share post:

হেমা-কন্যার জীবনের এবার বিচ্ছেদের সুর। প্রায় বারো বছরের বিবাহিত জীবনে ইতি টানছেন ‘ধুম’ গার্ল। জল্পনার অবসান ঘটিয়ে স্বামী ভরত তখতানিকে (Bharat Takhtani) বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠাচ্ছেন এষা দেওল (Esha Deol)।

বেশ কিছুদিন ধরেই পারিবারিক অনুষ্ঠানে একাই অংশ নিচ্ছিলেন এষা। তখনই জল্পনা বাড়ছিল, বোঝা যাচ্ছিল হিরে ব্যবসায়ীর সঙ্গে দূরত্ব বাড়ছে নায়িকার। ২০১২ সালে যুগলে সাতপাকে বাঁধা পড়েন। ২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার এবং ২০১৯ সালে দ্বিতীয় কন্যা মীরার জন্ম দেন এষা। কিন্তু ভরত – এষার সুখী দাম্পত্যে তৃতীয় ব্যক্তির আগমনে মন ভেঙেছে অভিনেত্রীর। স্বামী অন্যত্র লিভ ইন করছেন জানার পর থেকেই মেয়েদের নিয়ে হেমার (Hema Malini) কাছে থাকছেন এষা। ডিভোর্স জল্পনায় সিলমোহর দিয়ে যৌথ বিবৃতিতে এষা ও ভরত বলেন, ‘‘আমার যৌথসম্মতিতে শান্তিপূর্ণ ভাবে আলাদা হয়েছি। আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান। এই সময় আমাদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় থাকবে এটাই আশা করব।’’ বচ্চন পরিবারের ভাঙ্গনের কানাঘুষোর মধ্যেই এবার ধর্মেন্দ্র কন্যার জীবনেও বিচ্ছেদের ঘোষণা প্রকাশ্যে।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...