Saturday, April 4, 2026

বিজেপির হাত ধরতে চলেছে রাজ ঠাকরের দল MNS! জোর চর্চা মারাঠাভূমে

Date:

Share post:

লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মহারাষ্ট্রে বিজেপির হাত ধরতে চলছে রাজ ঠাকরের মহারাষ্ট্র (Maharashtra) নবনির্মাণ সেনা তথা এমএনএস। মারাঠাভূমে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মাঝেই এবার শুরু হল নয়া চর্চা। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যান এমএনএস নেতারা। জল্পনা, এই সাক্ষাতে আসন্ন লোকসভা নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আলোচনা হয় দুই দলের। এই সাক্ষাৎকে ঘিরে মারাঠা রাজনীতিতে স্বাভাবিকভাবেই গুঞ্জন শুরু হয়েছে।

জানা যাচ্ছে, মঙ্গলবার এমএনএস নেতা বালা নন্দগাঁওকর, সন্দীপ দেশপাণ্ডে ও নীতীন সরদেশাই গিয়েছিলেন দেবেন্দ্রর কাছে। যদিও এই সাক্ষাতে আসন্ম সমঝোতা চূড়ান্ত হয়নি বলেই সূত্রের খবর। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে লোকসভা ভোটকে মাথায় রেখে শীঘ্রই বিজেপি ও এমএনএস আসন রফা চূড়ান্ত করবে। ২০২৪ সালে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনের পাশাপাশি রয়েছে বিধানসভা নির্বাচন। লোকসভায় ৪৮টি আসনের পাশাপাশি বিধানসভায় রয়েছে ২৮৮টি আসন। বর্তমানে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে, বিজেপি, শিবসেনা(একনাথ শিণ্ডে গোষ্ঠী), এনসিপি(অজিত পাওয়ার গোষ্ঠী)। মঙ্গলবারই অজিতের দলকে আসল এনসিপি বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিকঠাকভাবে এগোলে এবার এই জোটের শিবিরে যুক্ত হতে পারে রাজ ঠাকরের এমএনএস।

অবশ্য মারাঠা রাজনীতিতে বরাবরই বিজেপির কট্টর বিরোধী হিসেবে পরিচিত রাজ ঠাকরে। সময়ে সময়ে তিনি অবশ্য নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। কিন্তু সেই সঙ্গেই জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড তাঁর পছন্দ হলেও দল হিসেবে বিজেপিকে তিনি কোনও ভাবেই সমর্থন করেন না। কিন্তু এবার সেই পদ্ম শিবিরের সঙ্গেই জোট বাঁধতে চলেছেন তিনি। এমনই গুঞ্জন মহারাষ্ট্রের রাজনীতিতে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...