Friday, June 26, 2026

মধ্যরাতে নক্ষত্রলোকে শিশু সাহিত্যিক ভবানীপ্রসাদ মজুমদার!

Date:

Share post:

ভালবাসার মাসে চিরঘুমের দেশে প্রখ্যাত শিশু সাহিত্যিক ভবানীপ্রসাদ মজুমদার (Bhawani Prasad Majumdar)। মঙ্গলবার মধ্যরাতে প্রয়াত কবি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন, এবার শেষ হল সাহিত্য যাত্রা। শোকের ছায়া পাঠক মহলে।

মাতৃভাষাকে নিজের থেকেও বেশি ভালবাসতেন কবি। বাংলা ভাষার অপমান সহ্য করতে পারতেন না। বিদেশি ভাষার দাপটে মায়ের ভাষা ভুলে বসা শৈশবের কথা মনে করে লিখেছিলেন, ‘জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না’। ভবানীপ্রসাদের লেখায় যেমন ছিল সামাজিক অবক্ষয়ের চিত্র ঠিক তেমনি শিশু মনের সারল্যের রসদ। মজার ছড়া, সোনালি ছড়া, ‘কলকাতা তোর খোল খাতা’, ‘হাওড়া-ভরা হরেক ছড়া’, ‘ডাইনোছড়া’র মতো বহু গ্রন্থের সৃষ্টিকর্তা তিনিই। প্রায় ২০ হাজারেরও বেশি ছড়া লিখেছেন তিনি। তাঁর লেখায় ধরা পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ও সত্যজিৎ রায় প্রসঙ্গ। বিশিষ্ট কবি ও ছড়াকারের জন্ম ১৯৫৩ সালের ৯ এপ্রিল হাওড়া জেলার জগাছা থানার অন্তর্গত দাশনগরের কাছে দক্ষিণ শানপুর গ্রামে। শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।সাম্মানিক হিসাবে সত্যজিৎ রায়ের কাছ থেকে, সন্দেশ পত্রিকার তরফে ‘সুকুমার রায় পদক’ পান। নিজের সাহিত্য প্রতিভার কারণে পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপতির কাছ থেকেও । ভাষা আন্দোলনের মাসেই চিরঘুমে চলে গেলেন মাতৃভাষার লড়াইয়ে ডুবে থাকা সৈনিক ভবানীপ্রসাদ মজুমদার।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...