Friday, June 26, 2026

পরিযায়ী ভোট পাখি লকেটকে প্রার্থী করা যাবে না! বিজেপির পোস্টারে ছয়লাপ শ্রীরামপুর

Date:

Share post:

লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বঙ্গ বিজেপির নিচুতলায় ক্ষোভের আগুন বাড়ছে। এবার সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল হুগলি জেলার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। পোস্টারে সাফ কথা, লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না! পোস্টার পড়ল বৈদ্যবাটি, শেওড়াফুলি ও শ্রীরামপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে।

পোস্টারে লেখা হয়েছে, “কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।” এই কথার নীচে বন্ধনীতে লেখা হয়েছে, “দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপি কর্মী।” শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর সহ একাধিক জায়গায় দেখা গিয়েছে এমন পোস্টার।

কিন্তু আচমকা শ্রীরামপুর কেন্দ্রে লকেটকে নিয়ে এমন পোস্টার কেন বিজেপি কর্মি-সমর্থকদের? স্থানীয় স্তরে চর্চা শুরু হয়েছে কে কোথায় প্রার্থী হবেন তা নিয়ে। ২০১৯ সালের লোকসভা ভোটে হুগলিতে জিতে সাংসদ হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেই হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধে এবার পোস্টার পড়ল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। বিজেপির অন্দরে খবর, লকেটকে নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে হুগলি লোকসভা কেন্দ্রে। পাঁচ বছরে তাঁর টিকি খুঁজে পাননি এলাকার মানুষ। বিজেপির স্থানীয় নেটা-কর্মিদের সঙ্গেও সেভাবে যোগাযোগ রাখেননি লকেট। বেশিরভাগ সময় কাটিয়েছেন দিল্লিতে কিংবা কলকাতার বাড়িতে। ফলে হুগলি থেকে লকেটকে ফের প্রার্থী করা হলে বিজেপি এই আসনটি নিশ্চিত ভাবে হারাবে। এরপরই জল্পনা শুরু হয় পাশের কেন্দ্র শ্রীরামপুর থেকে এবার টিকিট পেতে পারেন লকেট। তারপরই নিচুতলার কর্মীদের মধ্যে বিদ্রোহ শুরু হয়। কোনও বহিরাগত পরিযায়ী ভোট পাখি নয়, প্রার্থী করতে হবে এলাকার কাউকে। তারই বহিঃপ্রকাশ এই পোস্টার বলে মনে করা হচ্ছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...