Monday, April 6, 2026

পঞ্চায়েত ভোটে খুনের অভিযোগে গ্রেফতার আরাবুল ইসলাম

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে খুনের অভিযোগ। ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে (Arabul Islam) গ্রেফতার করল উত্তর কাশীপুর থানার পুলিশ। ভোটে অশান্তি ছাড়াও তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েত ভোটে আইএসএফ কর্মী মইনুদ্দিন মোল্লাকে (Arabul Islam) খুনের অভিযোগ আরাবুলের বিরুদ্ধে। বৃহস্পতিবার উত্তর কাশীপুর থানা এলাকায় তাঁর নির্মাণ সংস্থার অফিস থেকেই আরাবুলকে গ্রেফতার করা হয়। এর পর তৃণমূল নেতাকে লালবাজারে নিয়ে আসা হয়েছে বলে সূত্রের খবর।

 

২০২৩ সালের পঞ্চায়েতে নির্বাচনের (Panchayat Election 2023) সময় আইএসএফকে মনোনয়ন দিতে বাধাদানের অভিযোগ উঠেছিল ভাঙড়ের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে। সেখানে এক আইএসএফ (ISF) কর্মী খুন হন। বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nawsad Siddique) স্থানীয় থানায় আরাবুলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। এছাড়া বিজয়গঞ্জ বাজারে বোমাবাজির ঘটনাও ঘটে। সেসবের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টা, অশান্তি, অস্ত্র রাখা-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল। তাঁকে গ্রেফতার করে বৃহস্পতিবার সন্ধায় লালবাজারে নিয়ে আসা হয়েছে। শুক্রবার বারুইপুর আদালতে তোলা হবে বলে খবর।

আরও পড়ুন- Budget: এবার বাংলা শস্য বিমায় আলু চাষের জন্যও প্রিমিয়াম দেবে রাজ্য

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...