Saturday, June 27, 2026

Budget: এবার বাংলা শস্য বিমায় আলু চাষের জন্যও প্রিমিয়াম দেবে রাজ্য

Date:

Share post:

এবার থেকে বাংলা শস্য বিমায় আলু চাষের জন্যও প্রিমিয়াম দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের প্রস্তাবিত বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, অন্যান্য শস্যের মতো আলুর চাষেরও বাংলা শস্য বিমা যোজনাতে বিমার প্রিমিয়াম দেবে রাজ্য সরকার। এই খাতে আরও ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরফলে উপকৃত হবেন প্রায় কুড়ি হাজার আলুচাষি।

একইসঙ্গে কৃষকরা যাতে কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেন, তাতে আগামী দু বছর গ্রাম পঞ্চায়েত স্তরে দু হাজার ফার্ম মেশিনারি হাব ও কাস্টম হায়ারিং সেন্টার গঠন করা হবে। এরফলে ৩০ লক্ষ কৃষক উপকৃত হবেন বলে প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে। এরজন্য এদিন প্রস্তাবিত বাজেটে ৪৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেন অর্থপ্রতিমন্ত্রী। জানা যাচ্ছে, এই প্রকল্পের ফলে শুধু কৃষকরাই উপকৃত হবেন না, স্থানীয় গ্রামীণ যুবকদের জন্য কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।

এদিনের প্রস্তাবিত বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কৃষকদের দ্রুত ঋণ ও বীজ পাইয়ের দেওয়ার বিষয়েও জোর দিয়েছেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে অর্থপ্রতিমন্ত্রী জানান, আগামী তিন বছর ১২০০ ফার্মার্স প্রডিউসর অর্গানাইজেশন গঠন করা হবে। সমতলে ফার্মার্স প্রডিউসর অর্গানাইজেশন ৩০০ জন করে সদস্য ও পার্বত্য এলাকায় প্রতিটি অর্গানাইজেশনে ১০০ জন করে সদস্য থাকবেন। এর জন্য ২০০ কোটি টাকা প্রস্তাব দিয়েছেন অর্থপ্রতিমন্ত্রী।

আরও পড়ুন- Budget: বেতন বাড়ল সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশের, চাকরির সুযোগও ঘোষণা

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...