Saturday, June 27, 2026

‘ভারতের সাফল্য পাকিস্তান সহ্যই করতে পারে না’, বল বি.কৃত নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটারকে ধুয়ে দিলেন শামি

Date:

Share post:

ফের মেজাজে ভারতীয় তারকা বোলার মহম্মদ শামি। প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার হাসান রাজার কথার পাল্টা দিলেন তিনি। গত বছর বিশ্বকাপের সময় হাসান রাজা আক্রমণ করেছিলেন ভারতীয় দলকে। জানিয়েছিলেন, অতীতে বহু বার নাকি বল বিকৃত করেছেন ভারতীয় বোলারেরা। সেই নিয়েই আবার মুখ খুললেন মহম্মদ শামি। জানালেন, ভারতের সাফল্য দেখলে পাকিস্তানের জ্বলন হয়।

এই নিয়ে এক সাক্ষাৎকারে শামি বলেন, “ ক্রিকেটকে হাস্যকর বানিয়ে ফেলেছে ওরা। একে অপরের সাফল্য সহ্য করতে পারে না। আপনাদের প্রশংসা করা হলে খুব খুশি হন। কিন্তু হেরে গেলে আপনাদের মনে হয় প্রতারণা করা হয়েছে। আমরা দলে থাকার সময় কী কী রেকর্ড তৈরি করেছি সেটা একবার দেখে নিন। আপনারা তার ধারেকাছেও আসবেন না।” এরপরেই হাসান রাজার কথার পরিপ্রেক্ষিতে শামি বলেন, “আমাদের দেখে ঈর্ষায় যে ওদের জ্বলন হয় সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই ধরনের ঈর্ষা থাকলে কোনও দিন সফল হওয়া যাবে না।”

প্রসঙ্গত, বিশ্বকাপে খেলতে নেমে প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারি হন। বিশ্বকাপের সময়েই চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজেও সম্ভবত খেলবেন না শামি।

আরও পড়ুন- কতটা সুস্থ জাদেজা? নিজেই দিলেন বড় আপডেট

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...