Saturday, June 27, 2026

কতটা সুস্থ জাদেজা? নিজেই দিলেন বড় আপডেট

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা। এরই মধ্যে ১৫ ফেব্রুয়ারি তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এরই মধ্যে ভারতীয় সমর্থকদের প্রশ্ন তৃতীয় টেস্টে কি খেলবেন জাড্ডু? আর এবার এই নিয়ে নিজেই নিজের চোট নিয়ে আপডেট দিলেন জাদেজা। সোশ্যাল মিডিয়ায় দিলেন এক বার্তা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন জাদেজা। সেখানে রিহ্যাব করার একটি ছবি পোস্ট করেছেন। এবং ক্যাপশনে লিখেছেন, ‘ভালো হয়ে উঠছি’। শুধু এদিনও নয়, গত ২ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন জাদেজা। সেই ভিডিওতে দেখা যায়, মাঠের একদিক থেকে অন্য দিকে দৌড়ে বেড়াচ্ছিলেন তিনি। বেশ বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ সিরিজের বাকি ম্যাচ গুলোতে খেলতে মুখিয়ে রয়েছেন স্যর জাদেজা।

 

ভারত- ইংল্যান্ড প্রথম টেস্টে হ্যামস্ট্রিং-এ গুরুতর চোট পেয়েছিলেন ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডার। সে কারণে ভাইজ্যাকে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি তিনি। বর্তমানে তিনি রয়েছেন জাতীয় ক্রিকেট একাডেমির রিহ্যাব সেন্টারে।রিহ্যাব সেন্টার সম্মতি দিলে তবেই বাকি তিনটি টেস্ট খেলতে পারবেন জাদেজা। প্রথম টেস্ট ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছিলেন জাদেজা।প্রথম ইনিংসে ব্যাট হাতে তিনি ৮৭ রান করে ভারতকে ১৯০ রানের লিড দিতে সাহায্য করেন। অন্যদিকে বল হাতে সর্বমোট পাঁচ উইকেট নেন তিনি। তবে সেই টেস্ট ম্যাচ দুর্ভাগ্যজনকভাবে ২৮ রানে পরাজিত হয় ভারত।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটের না থাকার কথাতে খুশিতে ডগমগ ইংল্যান্ড ক্রিকেটার, কী বললেন তিনি?

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...