Saturday, June 27, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটের না থাকার কথাতে খুশিতে ডগমগ ইংল্যান্ড ক্রিকেটার, কী বললেন তিনি?

Date:

Share post:

এক সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এবং দ্বিতীয় টেস্ট ম্যাচের মতন তৃতীয় এবং চতুর্থ টেস্ট ম্যাচে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে থাকবেন না তিনি। আর এতেই নাকি বেশ খুশি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাসের হুসেন। যদিও কোহলির বিরতি নেওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন হুসেন। তবে বিরাটের না থাকায় ভারতের ব্যাটিং অর্ডারে বড়সড় ফাঁক দেখা দেবে, সেটিও জানিয়ে দিয়েছেন তিনি।

এই নিয়ে নাসের হুসেন বলেছেন, “বিরাট খেলতে না পারলে সেটা ভারতের কাছে বড় ধাক্কা। এই সিরিজে বড় ধাক্কা। কারণ, এটা দু’দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ সিরিজ। প্রথম দুই টেস্টে খুব ভাল লড়াই হয়েছে।” এরপরই তিনি বলেন, “কোহলি আর তার পরিবার এবং তার ব্যক্তিগত জীবন সবার আগে আসবে। তবে আমরা আগেও দেখেছি, ওদের কাছে বেশ কয়েকজন ভালো তরুণ ব্যাটার রয়েছে।“ বিরাট না থাকলে ইংল্যান্ডের অনেকটা সুবিধা হবে বলে জানিয়েছেন নাসের। তাঁর কথায়, “বিরাট না খেললে মিডল অর্ডারে ভারতের শক্তি কমবে। সে ক্ষেত্রে ইংল্যান্ড অনেকটা সুবিধা পাবে। সেই সুযোগ ইংল্যান্ডকে নিতে হবে। ভারত থেকে টেস্ট সিরিজ জিততে পারলে দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে।”

এদিকে নাসের হুসেন জানিয়েছেন, এই সুযোগে ভারত সরফরাজ খানকে অভিষেক করাতে পারে। বলা বাহুল্য, বিগত টানা কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে রানের পর রান করে গিয়েছেন সরফরাজ।

আরও পড়ুন- কোথায় আছেন ঈশান কিষাণ? অবশেষে মিলল খোঁজ

Related articles

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...