Saturday, June 27, 2026

ট্রেকিং করতে গিয়ে মৃত্যু পর্যটকের, বরফের মাঝেই দেহ পাহারা দিল পোষ্য

Date:

Share post:

হিমাচলে ট্রেকিং (Trekking in Himachal) করতে গিয়ে মারাত্মক পরিণতি দুই পর্যটকের। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ফুট উচ্চতায় প্রবল তুষারপাতের মধ্যে খারাপ আবহাওয়ার মধ্যে আটকে পড়েন অভিনন্দন গুপ্ত (৩০) এবং প্রণীতা ওয়ালা (২৬)। দুজনেই অ্যাডভেঞ্চার প্রিয়। প্রথমজন পাঞ্জাবের পাঠানকোটের (Pathankot, Panjub)বাসিন্দা এবং দ্বিতীয়জন মহারাষ্ট্রের পুনের (Pune, Maharastra) বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান বরফে পা পিছলে গিয়েই দুজনের মৃত্যু হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হল দুর্ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পরে তাঁদের দেহ উদ্ধার করতে গিয়ে দেখা যায় একটি সারমেয় সেখানে বসে রয়েছে। এবং তাঁর মালিক ঐ মৃতদের মধ্যে একজন। তাই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও প্রভুকে ছেড়ে কোথাও যেতে পারেনি ঐ পোষ্য (Pet Dog)বলেই অনুমান উদ্ধারকারী দলের।

কাংড়া জেলা পুলিশের তরফে বলা হয়েছে বীর বিলিংয়ে ট্রেকিংয়ে গিয়েছিলেন অভিনন্দন এবং প্রণীতা। প্যারাগ্লাইডিং (Paraglaiding) এবং ট্রেকিংয়ের (Trekking) মতো অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করার কারণে গত চার বছর ধরে হিমাচলেই থাকছিলেন অভিনন্দন। তাঁর সঙ্গে প্রণীতা এবং আরও দুজন পর্যটক ট্রেকিংয়ের জন্য বীর বিলিংয়ে যান । একটি বিশেষ পয়েন্ট পর্যন্ত তাঁরা চার জনে গাড়ি করে গেলেও আবহাওয়া খারাপ হতে থাকায় আর এগোনো সম্ভব হচ্ছিল না। ফলে তাঁরা গাড়ি ছেড়ে হাঁটতে শুরু করেন। কিন্তু কিছু দূর যেতেই পরিস্থিতি আরও খারাপ হওয়ায় দুজন ওই পয়েন্ট থেকে ফিরে আসেন। কিন্তু প্রণীতা এবং অভিনন্দন এগিয়ে যাওয়ার জন্য মনস্থির করেন। এক দিন পেরিয়ে যাওয়ার পরও তাঁরা ট্রেকিং থেকে না ফেরায় নিখোঁজ ডায়েরি করেন তাঁদের দলের অন্য সদস্যরা। অনুসন্ধানকারী দুটি দল দুটো আলাদা ভাগে ভাগ হয়ে তল্লাশি চালাতে থাকে। শেষমেশ যে পয়েন্ট থেকে প্যারাগ্লাইডিং হয়, সেখান থেকে তিন কিলোমিটার দূরে অভিনন্দন এবং প্রণীতার দেহ উদ্ধার হয়। তবে যেভাবে টানা দুদিন ধরে পোষ্য দেহ পাহারা দিয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেছেন বাকি পর্যটকরাও।


Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...