Saturday, June 27, 2026

বাজেটের পর মুখ্যমন্ত্রীকে “কৃতজ্ঞতা-ধন্যবাদ” পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের

Date:

Share post:

বাংলার ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ বাজেট। লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে একের পর এক মাস্টারস্ট্রোক। এককথায় কল্পতরু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজের সকল শ্রেণির, সকল পেশার মানুষের জন্য এই জনমোহিনী বাজেট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। একদিকে কেন্দ্রের বঞ্চনা, ন্যায্য পাওনা আটকে রাখা। অন্যদিকে, বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিকাঠামো, পরিষেবা ও সংস্কার, এই তিনটি দিকেই উন্নয়নের গতি বজায় রেখে বাংলার ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ বাজেট। কেন্দ্রের আর্থিক বৈষম্য, প্রতিহিংসাকে দূরে রেখে পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে বাজেটে।

এদিন রাজ্য বাজেটের পরই মুখ্যমন্ত্রীকে “কৃতজ্ঞতা-ধন্যবাদ” জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে। সংগঠনের তরফে বলা হয়, “আজ বিধানসভায় বাজেট অধিবেশনে অর্থ দফতরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আগামী মে মাস থেকে আরও ৪ শতাংশ মহার্ঘ্যভাতা বৃদ্ধির কথা ঘোষণা সহ কন্ট্রাকচুয়াল কর্মীদের এককালীন অবসরকালীন সুবিধা ৫ লক্ষ টাকা করা, কন্ট্রাকচুয়াল গ্রুপ-ডি ও গ্রুপ-সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে ৩০০০ টাকা ও ৩৫০০ টাকা বৃদ্ধি ও ১২০০০ আইটি কর্মচারীদের সরাসরি সরকারি নিয়ন্ত্রণে এনে ক্যাটাগরিওয়াইস পারিশ্রমিক বৃদ্ধির কথা ঘোষণা করলেন। জনদরদী মানবিক মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যেও যেভাবে পূর্বের ন্যায় সমস্ত স্তরের কর্মচারীদের বিষয়গুলো আন্তরিকভাবে বিবেচনা করলেন, সেজন্য ফেডারেশনের তরফ্ থেকে তাঁকে কৃতজ্ঞতা ও প্রণাম জানাই।


Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...