Wednesday, June 3, 2026

ফের চাঞ্চল্য বাসন্তীতে! সাতসকালে রাস্তার পাশে মিলল তাজা বোমা, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ফের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে (Basanti) বোমা (Bomb) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরাখালিতে রাস্তার পাশে তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বাসন্তী থানার পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছে দুটি বোমা উদ্ধার করে। তবে জনবহুল এলাকায় কে বা কারা ওই বোমা রেখে গেল, তা খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ। তবে নতুন করে রাস্তার পাশে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কোনোরকম অশান্তির আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে ওই এলাকায় রাতভর ব্যাপক বোমাবাজি চলে। এদিকে রাতভর বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয়েরা। এদিন সকালে স্থানীয়রা দেখতে পান বাড়ির কাছেই একাধিক জায়গায় পড়ে রয়েছে তাজা বোমা। এরপরই আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে বোমা উদ্ধার করে। তবে এর আগেও বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল বাসন্তীতে। যদিও পরে পুলিশ ও প্রশাসনের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে। সেকারণে প্রতিদিন অন্ধকার নামলেই বোমার শব্দে তটস্থ হয়ে থাকেন তাঁরা। অবিলম্বে এই সমস্যা সমাধানে পুলিশি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

 

 

 

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...