Wednesday, June 3, 2026

লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোক! লক্ষ্মীবারে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ লক্ষ্মীলাভ

Date:

Share post:

রাজ্যে সব মহিলাকে ‘হাত খরচ’-এর জন্যই ২০২১-এ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার লোকসভা ভোটের আগে তাঁর মাস্টারস্ট্রোক সেই প্রকল্পের ভাতা বৃদ্ধি। বৃহস্পতিবার, বিধানসভায় বাজেট পেশে করে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা ভাতা বাড়ানো হল। যার ফলে যে মহিলারা ৫০০ টাকা পেতেন, তাঁরা ১০০০ টাকা করে পাবেন। জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হয়েছে ১২০০ টাকা।

চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বাজেট (Budget) পেশের সময় বলেন, “আমাদের মা-বোনেদের হাত শক্ত করার জন্য এই মা-মাটি-মানুষের সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতির শ্রেণির জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক ১,২০০ টাকা এবং অন্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক ১০০০ টাকা হবে।“

২০২১ সালে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আর্থিক সহায়তা পান। এ বার লোকসভা ভোটের আগে সেই প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য। চন্দ্রিমা জানান, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু হবে।  মে মাস থেকে মহিলারা এর সুবিধা পাবেন। এর জন্য রাজ্যের কোষাগার থেকে অতিরিক্ত ১২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান চন্দ্রিমা। ৬০ বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন বলেও বাজাটে ঘোষণা করা হয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ করার মতো ঐতিহাসিক পদক্ষেপের জন্য মাননীয়া সরকারকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।’’

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...