Monday, April 6, 2026

বাংলার সিঙ্গল ইঞ্জিন সরকার ডবলের চেয়ে ক্ষমতাশালী: বাজেটের প্রশংসায় অভিষেক

Date:

Share post:

“বাংলার সিঙ্গল ইঞ্জিন সরকার কেন্দ্রের ডবল ইঞ্জিনের চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী।” বৃহস্পতিবার রাজ্য বাজেটে অসংখ্য জনমুখী প্রকল্প ও নাগরিক পরিষেবা সংক্রান্ত একাধিক পদক্ষেপ ঘোষণার পর এমনটাই জানালেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একরাশ জনমুখী প্রকল্প ও অসংখ্য নাগরিক পরিষেবায় ভরা ২০২৩-২৪ রাজ্য বাজেট। বাংলার স্বনির্ভরতার পথে নয়া দিশা দেখিয়েছে রাজ্য সরকারের পরিকল্পনা। এদিন বাজেটের পরতে পরতে ধরা পড়েছে সেই ছবি। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের তরফে বাজেট ঘোষণার পর বাজেটের প্রশংসা করে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া তিনি লেখেন, “আমাদের মা বোন এবং গরিবদের হাতকে শক্তিশালী করে স্বনির্ভর বাংলার পথ তৈরি করছি। লক্ষীর ভান্ডারকে উৎসাহিত করা থেকে শুরু করে রাজ্য সরকারের দূরদর্শী কর্মশ্রী প্রকল্প, রাজ্য সরকারের বাজেট ২০২৪ সবার অগ্রগতি নিশ্চিত করবে।” একই সঙ্গে তিনি যোগ করেন, “বাংলার সিঙ্গল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিনের চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী।”

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বিকল্প পথ কীভাবে তৈরি করতে হয় তা দেখিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঐতিহাসিক বাজেটে একদিকে যেমন রাজ্যের প্রকল্পে ভাতা বৃদ্ধি করা হয়েছে, একই সঙ্গে নতুন স্কিম চালু করা হয়েছে। বরাদ্দ বেড়েছে বিভিন্ন ক্ষেত্রে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক দ্বিগুণ করার পাশাপাশি মৎসজীবীদের ২ মাস সমুদ্রে না যাওয়ার জন ১০ হাজার টাকা, এর পাশাপাশি সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ। ১০০ দিনের কাজের পাল্টা এবার রাজ্যবাসীদের জন্য ৫০দিনের কাজের প্রকল্প চালু করছে রাজ্য। তাছাড়াও ৫ লক্ষ সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন, বেতন বাড়ানো হয়েছে সিভিক পুলিশ ও চুক্তিভিত্তিক শ্রমিকদের। সব মিলিয়ে স্বনির্ভর বাংলার লক্ষ্যে নয়া দিশা দেখিয়েছে এই বাজেট।

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...