Friday, June 26, 2026

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ! সেবাশ্রয় শিবিরের আওতায় বিনামূল্যে ছানি অপারেশন

Date:

Share post:

সেবাশ্রয় শিবিরের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেলেও ডায়মন্ড হারবারে থেমে থাকেনি সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখনও বিনামূল্যে চিকিৎসা ও সার্জারি পরিষেবা পাচ্ছেন এলাকার বাসিন্দারা।

সোমবার ডায়মন্ড হারবারের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৯ জন বয়স্ক নাগরিকের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে কলকাতার রেনুকা আই ইন্সটিটিউটে, সম্পূর্ণ বিনামূল্যে। এই উদ্যোগের কথা জানিয়ে সমাজমাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “২ জানুয়ারি ২০২৫-এ যখন সেবাশ্রয় শুরু হয়, বিরোধীরা বলেছিলেন এটি সাময়িক রাজনৈতিক স্টান্ট। কিন্তু আমরা কাজ দিয়ে প্রমাণ করেছি, শব্দের চেয়ে কাজ অনেক বেশি উচ্চকিত।”

তিনি আরও বলেন, “শিবির শেষ হলেও আমরা মানুষের পাশে আছি। ডায়মন্ড হারবারে আমরা বিশ্বাস করি যেকোনও পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোয়।”সাংসদের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। তাঁরা বলছেন, শুধু নির্বাচনের সময় নয়, অভিষেকবাবু সব সময় মানুষের পাশে থাকেন। ডায়মন্ড হারবারে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ধরণের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন – যোগ্য বঞ্চিত শিক্ষকরা সুপ্রিম নির্দেশ অনুযায়ী বেতন পাবেন: এসএসসি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...