Saturday, June 27, 2026

এসএসসি ভবনে আইনি পর্যালোচনা, বাইরে গন্ডগোলের চেষ্টা শিক্ষকদের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীর চাকরি হারানোর ঘটনায় যাবতীয় আইনের প্রক্রিয়া সেরে শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে তৎপর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্ক ফোর্স (task force) গঠন করে আইনি পরামর্শ নেওয়া চলছে একদিকে। সেইসঙ্গে আলোচনা চলছে শিক্ষকদের সঙ্গেও। তা সত্ত্বেও রাজ্যের উপর আস্থা না রাখা একদল শিক্ষকের উস্কানিতে সোমবার অশান্তি তৈরির চেষ্টা এসএসসি-র চাকরি হারানো শিক্ষকদের (SSC teachers) একাংশের। সোমবার আচার্য সদনে আইনি পর্যালোচনায় বৈঠকে বসে এসএসসি কর্তৃপক্ষ। অন্যদিকে বাইরে বিক্ষোভের পরিবেশ তৈরি করে শিক্ষকদের একাংশ।

যোগ্য-অযোগ্য (tainted-untainted) শিক্ষকদের তালিকা এসএসসির কাছে নেই সে কথা আগেই জানিয়েছিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। সিবিআই-এর (CBI) থেকে পাওয়া ওএমআর শিটের ভিত্তিতে যোগ্য-অযোগ্য তালিকা ২১ এপ্রিল প্রকাশের সম্ভাবনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। আদৌ সিবিআই-এর তথ্য কতটা যুক্তিগ্রাহ্য তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল রাজ্যের আইনজীবীদের তরফে।

সেই পর্যালোচনাতেই সোমবার আচার্য সদনে বৈঠকে বসেন এসএসসি চেয়ারম্যান। অন্যদিকে তালিকার দাবিতে বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষকরা। তাঁদের প্রতিনিধিদেরও বৈঠকে ডাকা হয়। তা সত্ত্বেও সোমবারই যোগ্যদের (untainted) তালিকা প্রকাশের দাবিতে দিনভর এসএসসি দফতর কার্যত ঘেরাও করে রাখেন শিক্ষকরা।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...